Astronaut Subhanshu Shukla : ‘আপনি যা করেছেন তা দেখা আমাদের জন্য গর্বের’, শুভাংশুকে শুভেচ্ছা জানালেন মমতা

breakingnews কলকাতা দেশ

নিউজ পোল ব্যুরো: নাসার স্পেসএক্স ড্রাগন অ্যাক্সিওম-৪ ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা (Astronaut Subhanshu Shukla) ও তাঁর তিন সঙ্গীকে নিয়ে সান দিয়েগো উপকূলে অবতরণ করেছে। শুভাংশুর সাফল্যে গর্বিত সকল ভারতীয়। অভিনন্দন জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকাশ অভিযান সফল করে ফেরার পর ভারতীয় মহাকাশচারী শুভাংশুকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee। শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন নিজের এক্স হ্যান্ডেলে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ” ওয়েলকাম হোম শুভাংশু শুক্লা। তোমায় ফিরে আসতে দেখে আমরা সত্যিই আনন্দিত। আপনি যা করেছেন তা দেখা আমাদের জন্য গর্বের বিষয়। আপনাকে এবং আপনার দলের সদস্যদের অভিনন্দন, এবং আপনার পরিবারের জন্য শুভকামনা।” শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। লিখেছেন,

আরও পড়ুন : PM Modi Congratulate Shubhanshu Shukla : ‘দেশবাসীর সঙ্গে শুভাংশুকে স্বাগত জানাই’, অভিনন্দন জানিয়ে লিখলেন গর্বিত প্রধানমন্ত্রী মোদী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিন থাকার পর মহাকাশচারী শুভাংশু শুক্লা পৃথিবীতে ফিরে এসেছেন। গ্রুপ ক্যাপ্টেন শুক্লা এবং অন্যান্যদের বহনকারী স্পেসএক্স ক্রু ক্যাপসুল গ্রেস, ভারতীয় সময় বিকেল ৩টে ১ মিনিটে সান দিয়েগোর কাছে ক্যালিফোর্নিয়ার উপকূলে সফল অবতরণ করে। শুভাংশু শুক্লা ছিলেন ভারতের গগনযাত্রী এবং মিশনের গ্রুপ ক্যাপ্টেন (Astronaut Subhanshu Shukla)। শুক্লা আইএসএস-এ ১৮ দিন কাটিয়েছেন এবং ৩১০টিরও বেশি কক্ষপথ সম্পন্ন করেছেন এবং প্রায় ১.৩ কোটি কিলোমিটার ভ্রমণ করেছেন। ৩৯ বছর বয়সী ভারতীয় বিমান বাহিনীর সেনা এবং পরীক্ষামূলক পাইলট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) কর্তৃক নির্ধারিত সাতটি মাইক্রোগ্রাভিটি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন, যার মধ্যে রয়েছে টার্ডিগ্রেড, বীজ অঙ্কুরোদগম, শৈবাল চাষ, ফসলের স্থিতিস্থাপকতা, বিকিরণের প্রভাব এবং মানব দেহতত্ত্বের উপর গবেষণা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT