নিউজ পোল ব্যুরো: ইতিহাস গড়েছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। গ্রুপ ক্যাপ্টেন হয়ে পাড়ি দিয়েছিলেন মহাকাশে। ১৮দিন পর ফিরলেন পৃথিবীতে। এই মহাকাশ অভিযান সফল করে ঘরের ছেলে ঘরে ফেরায় উচ্ছ্বাসিত ১৪০কোটি ভারতীয়। শুভাংশুর সাফল্যে আনন্দিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভাংশুর মহাকাশযান
প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ করার পরেই ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi Congratulate Shubhanshu Shukla)।
প্রধানমন্ত্রী মোদী শুভাংশু শুক্লাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “ঐতিহাসিক মহাকাশ অভিযান থেকে পৃথিবীতে ফিরে আসা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে আমি জাতির সঙ্গে স্বাগত জানাই। ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শন করেছেন, তিনি তার নিষ্ঠা, সাহস এবং অগ্রণী মনোভাবের মাধ্যমে কোটি কোটি স্বপ্নকে অনুপ্রাণিত করেছেন। এটি আমাদের নিজস্ব মানব মহাকাশ অভিযান – গগনযানের দিকে আরেকটি মাইলফলক।”
ভারতীয় সময় দুপুর ৩টে বেজে ১ মিনিটে স্প্ল্যাশডাউন হয় মহাকাশযানের। ছেলের ঘরে ফেরার আনন্দে চোখে জল বাবা-মায়ের। ছেলের এই সাফল্যে গর্বিত শুভাংশুর বাবা-মা। এসেছে চোখে জলও। ১৯৮৪ সালে ভারতীয় মহাকাশচারী হিসেবে রাকেশ শর্মা প্রথম মহাকাশ গিয়েছিলেন। তাঁর পরেই মহাকাশে গেলেন শুভাংশু। শুধু গেলেনই না করলেন মহাকাশ জয়ও। তাতেই গর্বিত হয়ে টুইট করেছেন মোদী (PM Modi Congratulate Shubhanshu Shukla)। শুভাংশু শুক্লা ভারতে ফিরে আসার পর তার মা বলেছেন, ‘আমার ছেলে নিরাপদে ফিরে এসেছে, ঈশ্বরকে ধন্যবাদ।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
