নিউজ পোল ব্যুরো: তীব্র ঘর্ষণ, অগ্নিশিখা, নিখুঁত গণনা এবং প্রযুক্তির এক মর্মন্তুদ পরীক্ষা এই সব কিছুর মধ্য দিয়ে আজ পৃথিবীর বুকে ফিরতে চলেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। ভারতীয় এই নভোচারী অ্যাক্সিওম স্পেসের বাণিজ্যিক মহাকাশ মিশন Axiom-4 (Ax-4)-এর সদস্য হিসেবে সফলভাবে ১৮ দিনের কক্ষপথ অভিযান শেষ করে ফিরছেন পৃথিবীতে।
আরও পড়ুন: Pahalgam: পাক সেনা ও রাজনীতির যৌথ ছকে পহেলগাঁও রক্তস্নান, সামনে বিস্ফোরক তথ্য
স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলে অবস্থানরত শুক্লা (Shubhanshu Shukla) এবং তার তিন সহযাত্রী সোমবার বিকেল ৪:৩০-এ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে আনডক করেন। এরপর শুরু হয় ২২ ঘণ্টার নিখুঁতভাবে ক্যালকুলেটেড রি-এন্ট্রি ট্রাজেক্টরি। যার শেষ গন্তব্য ক্যালিফোর্নিয়ার (California) উপকূলে প্রশান্ত মহাসাগরে নির্ধারিত স্প্ল্যাশডাউন।
এই মিশনের সবচেয়ে চ্যালেঞ্জিং পর্যায় হলো “বায়ুমণ্ডলীয় পুনঃপ্রবেশ”। ড্রাগন ক্যাপসুলটি ঘণ্টায় প্রায় ২৭,০০০ কিমি গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময়, প্রবল ঘর্ষণে ক্যাপসুলের তাপমাত্রা বেড়ে দাঁড়াবে প্রায় ১,৬০০°C। এই সময়েই ক্যাপসুলের চারপাশে তৈরি হবে আয়নাইজড প্লাজমার একটি স্তর, যার ফলে পৃথিবীর সঙ্গে যোগাযোগ কিছু সময়ের জন্য সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। যাকে বলা হয় ‘কমিউনিকেশন ব্ল্যাকআউট’।
কয়েক মিনিটের এই ব্ল্যাকআউটই এই মিশনের সবচেয়ে স্নায়ুচাপপূর্ণ অংশ, যখন গ্রাউন্ড কন্ট্রোল এবং পরিবার উৎকণ্ঠায় অপেক্ষা করবে একটিমাত্র সংকেতের জন্য—”Splashdown Confirmed”। পুনঃপ্রবেশ সফল হলে, একাধিক প্যারাসুট মোতায়েন করে ক্যাপসুলের গতি কমিয়ে প্রশান্ত মহাসাগরে একটি মৃদু জলের ঝাপটায় শেষ হবে শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) এই মহাকাশ অভিযান। উদ্ধারকারী টিম প্রস্তুত থাকবে হেলিকপ্টার ও জাহাজসহ।
ISS-এ অবস্থানকালে শুক্লা সম্পন্ন করেছেন ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা, যার মধ্যে অন্যতম ছিল মাইক্রোগ্রাভিটিতে উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত “Sprouts Project”। এটি শুধু ভবিষ্যতের মহাকাশ অভিযানের (space expedition) পথ দেখাবে না বরং পৃথিবীর কৃষিতেও নতুন দিগন্ত খুলে দিতে পারে। ভারতের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত যেখানে বিজ্ঞান, সাহস, ও প্রযুক্তি একসঙ্গে ইতিহাস রচনা করছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
