নিউজ পোল ব্যুরো : সদ্য দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি বিআর গাভাই (Chief Justice BR Gavai)। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে এক গোলটেবিল বৈঠকে ভারতের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারকদের রাজনীতিতে প্রবেশ কিংবা সরকারি পদে ফিরে যাওয়া নিয়ে করেছেন উদ্বেগ প্রকাশ। দেশের বিচারপতিদের এই ধরনের কাজে সাধারণ মানুষের বিচারকদের উপর থেকে আস্থা হারিয়ে যাচ্ছে বলেও তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন।
বৈঠকে প্রধান বিচারপতি গাভাই মন্তব্য করেছেন যে বিচারপতিদের এই ধরনের পদক্ষেপগুলি উল্লেখযোগ্য নৈতিক সমস্যা তৈরি করে এবং বিচার বিভাগের প্রতি জনসাধারণের আস্থা নষ্ট করার ঝুঁকি তৈরি করে। যারা অবসরের পরেই সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন সেই ক্ষেত্রে কি হতে পারে তাও উল্লেখ করেছেন দেশের প্রধান বিচারপতি। বিচারপতি গাভাই সতর্ক করে বলেছেন, অবসর গ্রহণের পরের বিচারপতি এই ভূমিকাগুলি এমন ধারণা তৈরি করতে পারে যে বিচারকের নেওয়া সিদ্ধান্তগুলি ভবিষ্যতের রাজনৈতিক বা সরকারি সুযোগের দিকে নজর রেখে নেওয়া হয়। প্রধান বিচারপতি বলেছেন, “যদি কোনও বিচারক অবসর গ্রহণের পরপরই সরকারের থেকে আরেকটি নিয়োগ গ্রহণ করেন, অথবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বেঞ্চ থেকে পদত্যাগ করেন, তাহলে এটি উল্লেখযোগ্য নৈতিক উদ্বেগের জন্ম দেয় । একজন বিচারক রাজনৈতিক পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা সম্পর্কে সন্দেহ দেখা দিতে পারে, কারণ এটিকে স্বার্থের দ্বন্দ্ব বা সরকারের সাথে আনুকূল্য অর্জনের প্রচেষ্টা হিসাবে দেখা যেতে পারে।”
আরও পড়ুন: Spy : রয়েছে ১.১ মিলিয়নেরও বেশি ফলোয়ার, পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার আরও এক ইউটিউবার
বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের প্রধান বিচারপতি (Chief Justice BR Gavai) বলেছেন, “একজন বিচারপতি যদি কোনও রাজনৈতিক দলের ব্যানারে ভোটে লড়েন, তাহলে সেটা বিচারব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি করে। কারণ এটাকে অনেকেই বিচারপতির আসনে থেকে স্বার্থের সংঘাত বা সরকারের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের মাধ্যম হিসাবে দেখে। ভুল সময়ে বিচারপতিরা সরকারি পদ নিলে সেটা বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকে টলিয়ে দিতে পারে। কারণ এতে মানুষের মনে হবে, বিচারকের সিদ্ধান্তগুলি ভবিষ্যৎ সম্ভাবনার কথা ভেবে প্রভাবিত।” এই প্রসঙ্গে উল্লেখ্য, মোদী সরকারের আমলে বহু বিচারপতি অবসরের পর রাজনীতির ময়দানে নেমেছেন এবং বিভিন্ন সরকারি পদ পেয়েছেন। যাকে ঘিরে বিতর্ক কিছু কম হয়নি। আর সেই নিয়েই মুখ খুলছেন দেশের প্রধান বিচারপতি। এই প্রসঙ্গ তখনই সামনে এসেছে যখন রাজ্যসভার সদস্য হয়েছেন বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি রঙ্গনাথন মিশ্রা। অন্যদিকে অবসর নেওয়ার পরেই বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হয়েছেন বাংলার বহু চর্চিত বিচারপতি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
