Vijay Shah: বিতর্কের কেন্দ্রে বিজয় শাহ: সোফিয়া কুরেশিকে নিয়ে মন্তব্যের পর ধর্ষিতার পরিবারের সঙ্গে তোলা ছবি ঘিরে বিতর্ক

দেশ

নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রদেশের (Madhyapradesh) মন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা বিজয় শাহ (Vijay Shah) ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি (Sofia Qureshi) সম্পর্কে ইঙ্গিতপূর্ণ এবং বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢেলেছিলেন তিনি। সেই প্রসঙ্গ এখনও ঠান্ডা হয়নি, এর মধ্যেই নতুন করে বিতর্কে জড়ালেন খান্ডওয়ার (Khandwa) এক ধর্ষিতার পরিবারের সঙ্গে তোলা ছবি প্রকাশ্যে আসায়।

আরও পড়ুন: Bilawal Bhutto: ‘র’ ও ‘আইএসআই’ একসঙ্গে কাজ করলেই সন্ত্রাসের অবসান সম্ভব! রাষ্ট্রপুঞ্জে বিস্ফোরক মন্তব্য বিলাওয়াল ভুট্টোর

জানা গিয়েছে, খান্ডওয়ার (Khandwa) একটি নির্যাতিতা পরিবারকে আর্থিক সহায়তা দিতে গিয়ে, বিজয় শাহ (Vijay Shah) তাদের হাতে চেক তুলে দেন। কিন্তু সেই মানবিক মুহূর্তকেই রাজনৈতিক প্রচারে রূপ দিতে গিয়ে ভুল করেন মন্ত্রী ও তার সঙ্গীরা। ছবি তুলে তা সামাজিক মাধ্যমে পোস্ট করেন বিজেপির (BJP) স্থানীয় কর্মীরা। ফলে আক্রান্ত পরিবারের পরিচয় একপ্রকার ফাঁস হয়ে যায়। যৌন নির্যাতনের মামলায় ভুক্তভোগীর পরিচয় গোপন রাখার যে আইন রয়েছে, তা লঙ্ঘিত হয়েছে বলেই অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে।

এর আগে, ‘অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoorঅংশ নেওয়া সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশিকে (Sofia Qureshi) ঘিরে বিজয়ের মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দেয়। তিনি বলেন, “ওরা (জঙ্গিরা) হিন্দু ভাইদের ধর্ম যাচাই করে হত্যা করেছিল, তাই মোদীজি (তাদের সম্প্রদায়ের বোনকে পাঠিয়েছেন ওদের শিক্ষা দিতে।” যদিও তিনি নাম করেননি, তবে মন্তব্যের ইঙ্গিত কার দিকে ছিল, তা স্পষ্ট ছিল। ব্যাপক সমালোচনার মুখে পড়ে পরে তিনি দাবি করেন, তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তবে বিতর্ক থেকে মুক্তি মিলছে না বিজয় শাহের (Vijay Shah) ।একদিকে তার বিরুদ্ধে দেশের একাধিক প্রান্তে এফআইআর দায়ের হয়েছে, অন্যদিকে ধর্ষিতার পরিবারের গোপনীয়তা ভঙ্গ করায় আবারও চাপে পড়েছেন তিনি। বিরোধীরা দাবি তুলেছে, শুধু ক্ষমা নয়?এই ঘটনায় তাকে গ্রেপ্তারও করা উচিত।