Shankar Malakar : বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্ত রুখতে ব্যর্থ কংগ্রেস, তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক শঙ্কর মালাকার

breakingnews কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো : ছাব্বিশের নির্বাচনে ফের ক্ষমতায় আসতে ঝাঁপিয়েছে তৃণমূল। শুরু হয়েছে ঘর ভাঙ্গার খেলা। শাসক দলের নজরে রয়েছে উত্তরবঙ্গ, যে জায়গা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে ভাঙ্গন ধরিয়েছে শাসক দল তৃণমূল। কয়েকদিন আগেই বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন জন বার্লা। এবার উত্তরের মাটিতে নিজেদের খুঁটি আরও শক্ত করল তৃণমূল। ঘরভাঙল কংগ্রেসের (Congress)। বুধে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছেন শঙ্কর মালাকার (Shankar Malakar)। তৃণমূলে যোগ দিয়েই জানিয়েছেন হাত শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে (TMC) নাম লেখানোর কারণ।

দুইবারের কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকারের দল ত্যাগ হাত শিবিরের কাছে যে নিঃসন্দেহে বড় ধাক্কা তা আর বলার অপেক্ষা রাখে না। তৃণমূল ভবনে দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাসদের হাত শঙ্করের দলবদলে উত্তরবঙ্গে কংগ্রেস একেবারে অভিভাবকহীন হয়ে পড়ল। তৃণমূলে যোগ দিয়েই কংগ্রেসের ব্যর্থতার কথা তুলে ধরেছেন শঙ্কর। বলেছেন, “বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্ত রুখতে ব্যর্থ কংগ্রেস” তিনি দলবদল প্রসঙ্গে স্পষ্ট করে জানালে, ” কংগ্রেসে থেকে গেরুয়া শিবিরের সঙ্গে লড়াই করা যাবে না।” দলবদল প্রসঙ্গে শংকর মালাকার বলেছেন, “মুখ্যমন্ত্রীর উন্নয়ন উন্মাদনায় আপ্লুত। বিরোধী দলের বিধায়ক থেকে উন্নয়ন করতে পারিনি। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে উত্তরবঙ্গের উন্নয়ন করছেন, তাতে আমি মুগ্ধ। তাই এই তৃণমূলে যোগদান করছি।”

আরও পড়ুনঃ Chief Justice BR Gavai : মানুষের আস্থা নষ্ট হচ্ছে, অবসর নেওয়ার পরেই বিচারকদের রাজনীতিতে প্রবেশে উদ্বিগ্ন প্রধান বিচারপতি

প্রসঙ্গত, ২০১১ থেকে ২০২১, টানা দশ বছর কংগ্রেস বিধায়ক ছিলেন শঙ্কর মালাকার (Shankar Malakar)। পাশাপাশি কংগ্রেসের সভাপতির পদে ছিলেন প্রায় ২০ বছ। তাঁর সাংগঠনিক ক্ষমতার প্রশংসা বারে বারে হয়েছে রাজনইতিক মহলের অন্দরে। ছিলেন কংগ্রেসের শক্ত ঘুঁটি। এমনকি রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রায় বিপুল মানুষের অংশগ্রহণের পিছনে তাঁর অবদানও ছিল বহু। সেই মানুষই হাত ছাড়ায় কংগ্রেসের উত্তরবঙ্গের মাটি আরও নরম হয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে তৃণমূলে যোগদানের খবর মিলতেই কালিয়াগঞ্জ উপনির্বাচনে কংগ্রেসের তারকা প্রচারকের নামের তালিকা থেকে শঙ্কর মালাকারের নাম বাদ দিয়ে দেওয়া হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT