Mamata Banerjee : প্রতীকের বাড়ির পর আই-প্যাক অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়, ফাইল নিয়ে গাড়িতে ফিরলেন মুখ্যমন্ত্রী

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার সকালে (ED Raid, IPAC Offices) পুরনো কয়লা পাচার মামলায় আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় দিল্লি থেকে আসা ইডি (ED) আধিকারিকরা। এদিনের অভিযানটি রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনার সৃষ্টি করেছে। বাড়িতে তল্লাশি চালানো হলেও পরিস্থিতি দ্রুতই সরে আসে সংস্থার সল্টলেকের দফতরে (IPAC Salt Lake Office)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) দুপুরে সরাসরি প্রতীকের বাড়িতে পৌঁছান। সেখান থেকে তিনি সবুজ রঙের একটি ফাইল হাতে নিয়ে বেরিয়ে আসেন। এরপরই তিনি সল্টলেকের আই-প্যাক অফিসে যান (IPAC Offices)। খবর অনুযায়ী, তিনি অফিসের ভিতরে এখনও অবস্থান করছেন, যেখানে আধা-সেনা জওয়ান এবং কলকাতা পুলিশের (Kolkata Police) পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। একগুচ্ছ গুরুত্বপূর্ণ ফাইলও মুখ্যমন্ত্রীর গাড়িতে রাখা হয়েছে (CM Mamata Banerjee)।

আরও পড়ুন : Trinamool Congress : কেন্দ্রের তহবিল বন্ধ হলেও তৃণমূল চালাচ্ছে রাজ্য সরকারী প্রকল্পের প্রচার, ‘লক্ষ্মীর ভান্ডার’সহ উন্নয়নের বার্তা গ্রামাঞ্চলে

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেন, এই অভিযানটি দলের গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করার উদ্দেশ্যেই পরিচালিত হয়েছে। মমতা বলেন, “এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দপ্তরে অভিযান চালানো হয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে দিয়ে হামলা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister Amit Shah)।” তিনি আরও বলেন, “প্রতীকের কাছ থেকে দলের কিছু ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছি। এগুলো আমার দলের। আমি নিয়েই যাচ্ছি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) অভিযোগ করেছেন, “রাজ্যের কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কোনো নথি ছাড়া ভোটারদের সন্দেহ করা হচ্ছে। দেশকে রক্ষা করতে পারবে না, খালি ষড়যন্ত্র করছে।” তিনি প্রশ্ন তোলেন, “আমার দলের গোপন তথ্য জানার জন্য আই-প্যাক অফিসে হানা দেওয়া হয়েছে। আমি যদি বিজেপি অফিসে হানা দিতাম, তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রীই অভিযুক্ত হতেন?” প্রতিবাদে বিকেল চারটে নাগাদ ওয়ার্ড ও ব্লকে মিছিল করার ডাক দিয়েছেন মমতা। রাজ্যের রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে উত্তেজনা আরও বাড়ছে। এদিনের অভিযান এবং মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সরাসরি হস্তক্ষেপ একদিকে ইডির তৎপরতা এবং অন্যদিকে রাজ্যের শাসক দলের প্রতিক্রিয়ার প্রতিচ্ছবি তৈরি করেছে।