নিউজ পোল ব্যুরো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) নিয়ে কোনো যুগান্তকারী সমাধান না হলেও, মস্কোতে (Mosco) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সাম্প্রতিক বৈঠক যে রাজনৈতিক বার্তা দিয়ে গেল, তা বিশেষ নজর কাড়ছে। বৈঠকের পর ট্রাম্প (Donald Trump) জানিয়ে দিয়েছেন, রাশিয়া (Russia) এবং তাদের ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার দেশগুলোর উপর আপাতত নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে না। এই ঘোষণাকেই কূটনৈতিক মহল বলছে “সাময়িক পিছু হটা”, যা বৈঠকের প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: Janmashtami 2025: ভুল সময় পুজো করছেন না তো? এই মুহূর্তেই দেখে নিন জন্মাষ্টমীর সঠিক তিথি!
ট্রাম্প (Donald Trump) স্পষ্ট ভাষায় বলেন, “আজকের আলোচনার পরে আমার মনে হয়েছে, এখনই শুল্ক (Tarriff) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। দু-তিন সপ্তাহের মধ্যে বিষয়টি আবার বিবেচনা করব।” তার মতে, বৈঠকটি ছিল ‘চমৎকার’, এবং এখনই যদি নতুন শুল্ক চাপানো হয়, তবে তা রাশিয়ার জন্য ‘ধ্বংসাত্মক’ হতে পারে।
এই মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ভারতের জন্যও। কারণ, রাশিয়ার থেকে তেল আমদানির জন্য আগেই ভারতকে দুই দফায় ৫০ শতাংশ পর্যন্ত শুল্কের মুখে ফেলেছেন ট্রাম্প। এমনকি বৈঠকের আগেও তিনি বলেছিলেন, “ভারত (India) সরাসরি এবং পরোক্ষভাবে রুশ তেল আমদানি করছে, তাই আরও শুল্ক আরোপ করা উচিত।” কিন্তু বৈঠকের পরে ট্রাম্পের অবস্থানে কিছুটা নমনীয়তা লক্ষ করা যাচ্ছে। আপাতত শুল্ক না বাড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলছেন তিনি। বিশ্লেষকদের মতে, পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার পর ট্রাম্পের এই অবস্থান কূটনৈতিকভাবে ব্যালান্স করার কৌশল হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় কিছু অগ্রগতি হলেও, নির্দিষ্ট সমাধান আসেনি। ট্রাম্প বলেন, “কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি, তবে একটি প্রধান বিষয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। তবে সমাধানের সম্ভাবনা
