নিউজ পোল ব্যুরো: ১৬ ই আগস্ট অর্থাৎ শনিবার জন্মাষ্টমী(Janmashtami)। বাংলাদেশের(Bangladesh) হিন্দু সম্প্রদায় সহ নানা ধর্মাবলম্বী মানুষ এই দিনটিকে উৎসবমুখর করে তুলেছেন। কিন্তু এবারের জন্মাষ্টমীর(Janmasthami)বার্তায় উৎসবের আনন্দের পাশাপাশি উঠে এসেছে ঐক্য, সাম্য ও শান্তির আহ্বান।বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জন্মাষ্টমী(Janmashtami) উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় মনে করিয়ে দিয়েছেন, শ্রীকৃষ্ণ শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু নন, তিনি ন্যায়, মানবপ্রেম ও শান্তির প্রতীক।
আরও পড়ুন:Janmashtami 2025: ভুল সময় পুজো করছেন না তো? এই মুহূর্তেই দেখে নিন জন্মাষ্টমীর সঠিক তিথি!
অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাঁর দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা আজও প্রাসঙ্গিক। বিশেষত এমন সময়ে, যখন বিশ্বজুড়ে বিভাজন ও হিংসা বেড়ে চলেছে।বাংলাদেশ(Bangladesh) পুজো উদযাপন পরিষদ এবং মহানগর পুজো কমিটির উদ্যেগে শনিবার সকাল থেকে ঢাকার ঢাকেশ্বরী(Dhaka) জাতীয় মন্দিরে শুরু হয়েছে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন। সকাল আটটায় শুরু হয় গীতাপাঠ। দেশবাসীর মঙ্গল কামনা করে চলছে যজ্ঞ। তবে শুধু ঢাকেশ্বরী(Dhaka) জাতীয় মন্দির নয় রাজশাহী(Rajshahi), খুলনা(Khulna), যশোর, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের নানা প্রান্তে চলছে জন্মাষ্টমীর অনুষ্ঠান। তবে এবারের আয়োজনের বিশেষত্ব হলো, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীকী অংশগ্রহণ। শতাধিক শোভাযাত্রার আয়েজন করা হবে।বিকাল তিনটায় ঢাকার পলাশীর মোড় থেকে শুরু হবে কেন্দ্রীয় শোভাযাত্রা। সেটির উদ্ধোধন করবেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। তিনি সস্ত্রীক উপস্থিত থাকবেন। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মহম্মদ মঈন খানেরও শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা।
বাংলাদেশ(Bangladesh)প্রশাসনের তরফে নিরাপত্তা জোরদার করা হলেও উৎসবের আবহে মিলেমিশে আছে ভ্রাতৃত্বের স্পন্দন। ইউনুসের ভাষায়—“আমরা সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। শ্রীকৃষ্ণের আদর্শ আমাদের বৈষম্যমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার পথে পথপ্রদর্শক।”এ যেন শুধু জন্মাষ্টমীর(Janmashtami) আনন্দ নয়, এবারের উৎসব বাংলাদেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণও হয়ে উঠেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
