নিউজ পোল ব্যুরো: অবৈধভাবে আমেরিকার মাটিতে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে মার্কিন প্রশাসন (American bar)। দেশজুড়ে চলতে থাকা অবৈধবাসী খোঁজার এই অভিযানে জনগণের সহযোগিতা আদায় করতে অভিনব পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের ইদাহোয় অবস্থিত একটি বার। ওই বারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যে ব্যক্তি অবৈধভাবে বসবাসকারী কারও সঠিক ঠিকানা প্রশাসনের হাতে তুলে দেবেন, তাঁকে পুরো এক মাস দেওয়া হবে বিনা খরচে অফুরন্ত বিয়ার।
আরও পড়ুন: Raj Bhavan: রাজ্যের অনুমতি ছাড়াই রাজভবনের নাম বদল, বিস্ফোরক তৃণমূল
আমেরিকার ‘ইদাহো ঈগল’ নামে পরিচিত এই বারটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক পোস্ট দেয়, যা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। পোস্টে স্পষ্ট বলা হয়, প্রশাসনের হাতে তথ্য তুলে দিয়ে যে কেউ চাইলে এই বিশেষ অফারের সুবিধা নিতে পারবেন। মুহূর্তেই বিষয়টি নজরে আসে US অফার হোমল্যান্ড সিকিউরিটির–এর। এক্স (X) হ্যান্ডেলে সেই পোস্টে তারা একটি মজার GIF দিয়ে প্রতিক্রিয়া জানায়—যেখানে দেখা যায় এক চরিত্র বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আর তার হাত থেকে পড়ে যাচ্ছে গ্লাস। এই প্রতিক্রিয়া ঘিরেই নেটিজেনদের মধ্যে শুরু হয় হাসির রোল।

অনেকেই মজার মন্তব্য করতে থাকেন। কেউ লিখেছেন, “যদি এই অফার হোমল্যান্ড সিকিউরিটির কর্মীদের জন্যও প্রযোজ্য হয়, তবে অর্ধেক স্টাফ মাতাল হয়ে পড়বে।” আবার অন্য একজন মন্তব্য করেন, “এই অফারের পর ইদাহো রাতারাতি আমেরিকার সবচেয়ে নিরাপদ সীমান্ত হয়ে উঠবে।” এমনও কেউ বলেছেন, “দেখছি বার কর্মীরাই কংগ্রেসের চেয়ে বেশি কাজ করছেন!” তবে এটি প্রথমবার নয়, যখন ওই বারের মালিক মার্ক ফিটজপ্যাট্রিক এমন বিতর্কিত প্রচার নিয়ে শিরোনামে এসেছেন। ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত ফিটজপ্যাট্রিক এর আগেও তার রাজনৈতিক অবস্থান প্রকাশ্যে আনতে নানা সিদ্ধান্ত নিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
২০২৪ সালে তিনি ‘LGBTQ+ Pride Month’-এর বিরোধিতা করে তার বারে বিশেষ অফার চালু করেন, যা নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এবার অবৈধবাসী বিরোধী এই নতুন প্রস্তাব আবারও আমেরিকায় আলোড়ন ফেলেছে। কেউ এটিকে ‘অদ্ভুত মার্কেটিং’ বলছেন, কেউ ‘অতি আগ্রাসী রাজনৈতিক স্টান্ট’। তবে যাই হোক, সোশ্যাল মিডিয়ায় এই অফার যে ব্যাপক সাড়া ফেলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
