আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই। বরং দ্বিতীয় দফার সম্ভাব্য শান্তি বৈঠকের আগেই আবারও সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান এবং আমেরিকা (Iran US Tensions)। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি বাজারে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎই বেড়ে গেছে প্রায় ৮ শতাংশ।
আরও পড়ুন: HUID : যুদ্ধের আঁচে বাড়ছে সোনার দাম, গয়না কিনতে ঠকছেন না তো? HUID নম্বরেই মিলবে আসল-নকলের হদিশ
গত শনিবার স্বল্প সময়ের জন্য প্রণালীটি খুলে দিলেও, কয়েক ঘণ্টার মধ্যেই আবার তা বন্ধ করে দেয় ইরান (Iran US Tensions)। এর মধ্যেই ওমান উপকূল সংলগ্ন জলসীমায় এক ইরানি কার্গো জাহাজকে লক্ষ্য করে মার্কিন নৌবাহিনীর হামলার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, জাহাজটি প্রণালী অতিক্রম করছিল, সেই সময় মার্কিন বাহিনী তাকে থামতে নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করায় একটি মার্কিন রণতরী থেকে গাইডেড মিসাইল নিক্ষেপ করা হয়। এই ঘটনার জেরে দুই দেশের (Iran US Tensions) মধ্যে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে এবং সম্ভাব্য শান্তি আলোচনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারে। বর্তমানে ডব্লিউটিআই ক্রুড-এর দাম বেড়ে ব্যারেল প্রতি প্রায় ৮৯ ডলারের কাছাকাছি পৌঁছেছে, আর ফিউচার বাজারে তা ৯৫ ডলার ছুঁইছুঁই। বিশেষজ্ঞদের আশঙ্কা, সংঘাত যদি আরও তীব্র হয়, তাহলে দাম আবারও ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
ভারতের মতো আমদানিনির্ভর দেশের জন্য এই পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। দেশের প্রায় ৭০-৮০ শতাংশ জ্বালানি বিদেশ থেকে আমদানি করা হয়, ফলে তেলের দাম বাড়লে সরাসরি প্রভাব পড়বে অর্থনীতিতে। পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পড়বে পরিবহন খরচ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর চাপ ক্রমেই বাড়তে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
