নিউজ পোল ব্যুরো: ইরানকে ঘিরে চলা যুদ্ধ পরিস্থিতি ও বিশ্বজুড়ে বেড়ে চলা ভূ-রাজনৈতিক অস্থিরতা (Geopolitical Tension) আবারও সোনার বাজারে বড় প্রভাব ফেলেছে। অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগকারীদের বড় অংশই সোনাকে নিরাপদ সম্পদ (Safe Haven Investment) হিসেবে দেখে থাকেন। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গেই দেশীয় বাজারেও সোনার দাম দ্রুত ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে বিশেষ করে গয়না কেনার সময় প্রতারণার সম্ভাবনা নিয়ে। অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠছে, গয়নার দোকানগুলোতে বিশুদ্ধ সোনা (Pure Gold) ব্যবহারের নামে কারচুপি করা হচ্ছে। অলঙ্কারে নির্ধারিত ক্যারেটের চেয়ে কম মানের সোনা ব্যবহার করা বা সঠিক তথ্য গোপন করার মতো ঘটনাও সামনে এসেছে। এই ধরনের প্রতারণা থেকে ক্রেতাদের রক্ষা করতে কেন্দ্র সরকার ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন: I-PAC : আই-প্যাক ঘিরে ভুয়ো জল্পনা, কাজ বন্ধ নয়! তৃণমূলের সঙ্গেই কাজ চলছে স্পষ্ট বার্তা দলের
সরকারি নিয়ম অনুযায়ী এখন প্রতিটি সোনার গয়নায় একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর বা এইচইউআইডি (HUID) থাকা বাধ্যতামূলক। ২০২৩ সাল থেকে হলমার্কিং (Gold Hallmarking) ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই নিয়ম কার্যকর হয়েছে। গয়নার উপর খোদাই করা এই নম্বরই ক্রেতার জন্য সবচেয়ে বড় সুরক্ষা। এইচইউআইডি নম্বরের মাধ্যমে খুব সহজেই যাচাই করা যায় গয়নাটি আসল না নকল, কত ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে এবং তার বিশুদ্ধতার মাত্রা (Gold Purity)। এর জন্য সরকার একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ (Mobile App Verification) চালু করেছে। যে কোনও স্মার্টফোনে এই অ্যাপ ডাউনলোড করে ব্যবহারকারী রেজিস্ট্রেশন করতে পারেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অ্যাপে ‘Verify HUID’ অপশনে গিয়ে গয়নার নম্বরটি দিলেই সঙ্গে সঙ্গে স্ক্রিনে সমস্ত তথ্য ভেসে উঠবে। এতে ক্রেতারা খুব সহজেই প্রতারণা থেকে বাঁচতে পারবেন এবং সঠিক মানের সোনা কিনতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, এখন গয়না কেনার আগে এই অ্যাপ ব্যবহার করা অত্যন্ত জরুরি। দোকানদারের কথার উপর নির্ভর না করে নিজেই যাচাই করা উচিত। সচেতন থাকলেই সঠিক বিনিয়োগ (Smart Investment) সম্ভব এবং ঠকানোর ঝুঁকি অনেকটাই কমে যাবে।
