নিউজপোল ব্যুরো: দোকান থেকে বিরিয়ানি কিনে বাড়ি ফেরার পরই খাবারের মান নিয়ে উঠল প্রশ্ন। বিরিয়ানি পচা বলে অভিযোগ তুলে দোকানদারের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করলেন এক ক্রেতা। ঘটনাকে ঘিরে হাড়োয়ার ধর্মতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগকারী আজগার মোল্লার দাবি, ধর্মতলা এলাকার লালটু মোল্লার বিরিয়ানির দোকান থেকে তিনি বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে যান। বাড়িতে খাবারের প্যাকেট খোলার পর তাঁর নজরে আসে, বিরিয়ানিটি পচা বলে মনে হচ্ছে। এরপর তিনি বিষয়টি দোকানদারকে জানান।
আরও দেখুন :-নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির মুখ কে? চন্দ্রনাথ রথের মায়ের নাম ঘিরে জল্পনা তুঙ্গে
অভিযোগ, ঘটনার কথা জানার পর দোকানদার লালটু মোল্লা টাকা ফেরত দিতে রাজি হন। তবে আজগার টাকা ফেরত না নিয়ে বিষয়টি নিয়ে হাড়োয়া থানায় অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
খাবারের মান নিয়ে এমন অভিযোগ সামনে আসায় এলাকায় শুরু হয়েছে আলোচনা। খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করা হলেও কীভাবে এমন খাবার ক্রেতার হাতে পৌঁছল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
