কলকাতায় ফেরা থেকে বাংলা প্রশ্নপত্রে, তসলিমার কথাতেই এবার ‘বোধপরীক্ষণ’

breakingnews জেলা শিক্ষা

নিউজপোল ব্যুরো: দীর্ঘ দুই দশক। সময়টা কম নয়। যে শহর একদিন তাঁকে দূরে ঠেলে দিয়েছিল, সেই কলকাতার মাটিতে ফিরতে তসলিমা নাসরিনকে অপেক্ষা করতে হয়েছে এতগুলো বছর। ফিরে রবীন্দ্র সদনের মঞ্চে দাঁড়িয়ে তাঁর কথায় ছিল অভিমান, আবেগ আর দীর্ঘদিনের জমে থাকা অনুভূতি। সেই কথাগুলিই এবার জায়গা করে নিল দশম শ্রেণির বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে।

সাউথ পয়েন্ট স্কুলের মিড টার্ম পরীক্ষার ‘বোধপরীক্ষণ’ অংশে রাখা হয়েছে কলকাতায় ফিরে তসলিমার দেওয়া বক্তব্যের একটি অংশ। যে লেখককে একসময় এই শহর ছাড়তে হয়েছিল, তাঁরই বলা কথা এবার পড়ুয়ারা মন দিয়ে পড়েছে, বুঝেছে এবং উত্তর লিখেছে পরীক্ষার খাতায়।

আরও দেখুন :-বালাসন নদীর রুদ্ররূপ, জলের তোড়ে ভাঙল দুধিয়ার অস্থায়ী সেতু

বিষয়টি সামনে আসার পর আবেগ লুকিয়ে রাখেননি তসলিমাও। সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে তিনি মজা করে বলেছেন, একসময় তাঁর লেখা পড়া বন্ধ করার কথা উঠেছিল, আর এখন সেই লেখাই ঢুকে পড়েছে স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে।

ঘটনার মধ্যে যেন সময়ের এক অদ্ভুত পরিহাস লুকিয়ে রয়েছে। নির্বাসনের যন্ত্রণা পেরিয়ে যে শহরে ফিরেছিলেন, সেই শহরেরই এক শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর বক্তব্য আজ নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে।