Turkey : ওড়ার ৬ মিনিটের মধ্যেই হাইওয়েতে ভেঙে পড়ল তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান, নিহত পাইলট

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: তুরস্কে (Turkey) বড়সড় বিমান দুর্ঘটনা। উড়ানের কিছুক্ষণের মধ্যেই তুরস্কের বিমানবাহিনীর একটি এফ–১৬ যুদ্ধবিমান (F-16 Fighter Jet Crash) হাইওয়ের উপর ভেঙে পড়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সময় রাত ১২টা ৫০ মিনিট নাগাদ বালিকেসির বিমানঘাঁটি থেকে যুদ্ধবিমানটি উড্ডয়ন করে। সবকিছু স্বাভাবিক থাকলেও উড্ডয়নের মাত্র ছয় মিনিট পরই বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা নিয়ে উদ্বেগ তৈরি হয় বিমানবাহিনীর মধ্যে (F-16 Fighter Jet Crash)। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, রাত ১২টা ৫৬ মিনিট নাগাদ হঠাৎ করেই বিমানটির রেডার সিগন্যাল হারিয়ে যায়। এরপরই তৎপর হয়ে ওঠে উদ্ধারকারী দল এবং শুরু হয় তল্লাশি অভিযান। কিছু সময়ের মধ্যেই বালিকেসিরের কাছাকাছি ইস্তানবুল-ইজমির হাইওয়ের উপর যুদ্ধবিমানটি ভেঙে পড়ার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে।

আরও পড়ুন : Kolkata Metro Blue Line:ইস্ট-ওয়েস্ট মেট্রোয় বিশেষ ‘বেস’ ব্যবস্থা, সুড়ঙ্গে আর হবে না জল-বিপত্তি! যাত্রী নিরাপত্তায় নতুন মাইলফলক

প্রত্যক্ষদর্শীদের দাবি, যুদ্ধবিমানটি হাইওয়েতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে (F-16 Fighter Jet Crash)। রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধবিমানের পাইলট মেজর ইব্রাহিম বোলাত। উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ থেকে তার দেহ উদ্ধার করে। দুর্ঘটনার সময় হাইওয়েতে অন্য কোনও গাড়ির বড় ক্ষতি হয়নি বলেই প্রাথমিকভাবে জানা গেছে, ফলে বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

তুরস্কের (Turkey) প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী যুদ্ধবিমানটি উড্ডয়ন করলেও কয়েক মিনিটের মধ্যেই প্রযুক্তিগত সমস্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। বিমানটির যান্ত্রিক ত্রুটি, আবহাওয়ার প্রভাব বা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রতিরক্ষা সূত্রে জানা গেছে।