Sanjay Leela Banshali| ৬৩ তম জন্মদিনে হৃদরোগে আক্রান্ত সঞ্জয় লীলা বনশালি! রটল ভুয়ো গুজব

breakingnews পেজ 3 বিনোদন

নিউজপোল ব্যুরো: দাবানলের মতো একটি খবর ছড়িয়ে পড়েছে বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে (Sanjay Leela Bhansali) ঘিরে। তাঁর ৬৩তম জন্মদিনে (Birthday) আচমকা হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ‘দেবদাস’ (Devdas), ‘ব্ল্যাক’ (Black), ‘হাম দিল দে চুকে সনম (Hum Dil De Chuke Sanam)’ পরিচালকের এমন খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আদৌ এই ঘটনা কি সত্য? সত্যি কি পরিচালক অসুস্থ?

How Sanjay Leela Bhansali turned film music into his signature strength Ram  Leela, Guzarish - India Today

বনশালি গুরুতর হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন এবং চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই বলিপাড়া এবং ভক্তমহলে উদ্বেগের ছায়া নেমে আসে। ভিড় জমতে থাকে বনশালির বাড়ির বাইরে। ফোন কলের ভিড় বাড়তে থাকে বনশালির বাড়িতে।

আসলে হঠাৎ কিছু ভেরিফায়েড নয় এমন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাঁর অসুস্থতার খবর ছড়াতে থাকে।

Happy birthday, Sanjay Leela Bhansali! 7 best movies directed by the  filmmaker on Netflix, Prime Video and more

হার্ট অ্যাট্যাকের গুজব বাড়তে থাকায় বিষয়টিতে হস্তক্ষেপ করে বনশালির টিম। এক অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, সঞ্জয় লীলা বনশালির অসুস্থতার খবরটি সম্পূর্ণ ভুয়ো। এই খবরের বিন্দুমাত্র সত্যতা নেই। সঞ্জয় লীলা বনশালি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ রয়েছেন।

বিশ্বস্ত সূত্রে খবর নিয়ে জানা গিয়েছে, কোনও হাসপাতাল বা মেডিকেল রিপোর্টে তাঁর অসুস্থতার কোনও প্রমাণ মেলেনি। কোনও হাসপাতাল দাবিও করেনি তাঁদের হাসপাতালে পরিচালক ভর্তি হয়েছেন। সরাসরি এই বিষয়ে মুখ খোলেননি সঞ্জয় লীলা বনশালি।

মনে করা হচ্ছে, বনশালির ৬৩ তম জন্মদিনকে কেন্দ্র করে এই অসুস্থতার গুজব ছড়ানো হয়েছে। যা একদমই মিথ্যে। ইন্ডাস্ট্রিতে বনশালির ঘনিষ্ঠ মহল রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন এই গুজবে।