Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, সেবু শহরে ধ্বংসযজ্ঞ, মৃত্যু কমপক্ষে ৩১ জন

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: হঠাৎ করেই ভয়ংকর এক কম্পনে (Earthquake) থমকে গেল ফিলিপিন্সের (Philippines) জনজীবন। ৬.৯ মাত্রার ভূমিকম্পে (Earthquake) দেশটির সেবু প্রদেশ রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ভয়াবহ কম্পনে (Earthquake) প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন, আহত আরও বহু। ধ্বংস হয়েছে বহু স্থাপনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বহু এলাকায়, এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।

আরও পড়ুন: Karur Stampede: কারুরে বিজয়ের সভায় মৃত্যুমিছিল! দুর্ঘটনা নয়, রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলল বিজেপি

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেবু প্রদেশের বোগো সিটি থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দানবান্তায়ান শহর, যেখানে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। একটি পুরনো পাথরের গির্জা পুরোপুরি ধসে পড়েছে, যার আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি ঘটেছে প্রাণহানিও। ভূকম্পনের পর শহরের রাস্তায় দেখা গেছে বড়সড় ফাটল, ধসে পড়েছে দালান-কোঠা, দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভূমিকম্পের পরে আরও আফটারশক হতে পারে, যা নতুন করে ক্ষয়ক্ষতি বাড়িয়ে দিতে পারে। এছাড়া, সমুদ্রপৃষ্ঠের আচমকা পরিবর্তনের ফলে সুনামির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

ফিলিপিন্স এমনিতেই ভূমিকম্পপ্রবণ একটি দেশ। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় প্রায়শই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সম্মুখীন হয় এই দ্বীপদেশটি। এর সঙ্গে যোগ হয় টাইফুন ও ঘূর্ণিঝড়ের ভয়াবহতা। চলতি বছর জানুয়ারিতেও দুটি বড় ভূমিকম্প আঘাত হেনেছিল, যদিও সেগুলো প্রাণহানির কারণ হয়নি। তবে এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। ফিলিপিন্সের জাতীয় ভূকম্পতাত্ত্বিক সংস্থা ফিলভোলস জানিয়েছে, এই ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বেড়ে যেতে পারে, যার ফলে নতুন করে দুর্যোগ দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। দেশজুড়ে এখন চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। তবে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole