নিউজ পোল ব্যুরো: শারদোৎসবের (Durga Puja Weather Forecast) আনন্দে ভাসছে গোটা রাজ্য। কিন্তু তার মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশে ঘনিয়েছে আশঙ্কার কালো মেঘ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নবমী থেকেই ঝড়-বৃষ্টির (Heavy Rainfall Alert) দাপট বাড়বে রাজ্যে। বিশেষত কলকাতা (Kolkata Rain), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলায় (IMD Alert) জারি হয়েছে সতর্কতা।
আরও পড়ুন: Durga Puja 2025: বেলুড় মঠে কুমারী পূজা, হাজার ভক্তের ভিড়ে অষ্টমীর পবিত্র সাধনা
আবহাওয়া দফতরের(Alipore Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে (Bay of Bengal Low Pressure) সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকায় রাত থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে (Thunderstorm with Lightning) । বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় (Weather Update Kolkata) ইতিমধ্যেই বাতাসে আর্দ্রতা বেড়ে গিয়েছে। এর ফলে অস্বস্তিকর গরমের সঙ্গে হঠাৎ বৃষ্টি যোগ হয়ে অসুবিধা বাড়াতে পারে। কলকাতার বিভিন্ন নিম্নাঞ্চলে (Waterlogging in Kolkata) জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
আবহাওয়া দফতর এদিন আরও জানিয়েছে,যে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (South Bengal Districts) মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গের (North Bengal Weather) বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তীব্র ঝড়ো হাওয়ার প্রভাব তুলনামূলকভাবে কম হবে। সতর্কবার্তায় (Weather Alert) বলা হয়েছে, বিদ্যুত্চালিত যন্ত্রপাতি ব্যবহার, ভিজে মাঠে কাজ করা কিংবা নদী ও জলাশয়ের ধারে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে জেলাশাসক ও স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
