ভরদুপুরেই কালো আকাশ, ঝেঁপে বৃষ্টি কলকাতায়! পুজোর আগে ফের বড় আশঙ্কা

নিউজপোল ব্যুরো:ভরদুপুরেই আচমকা কালো মেঘে ঢেকে গেল কলকাতার আকাশ। এরপরই শুরু হল ঝেঁপে বৃষ্টি। কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের জেরে তুমুল বৃষ্টির পাশাপাশি ঘনঘন বজ্রপাতও হচ্ছে। ইতিমধ্যেই শহরের বেশ কিছু জায়গায় জল জমার খবর পাওয়া গিয়েছে। বর্ষার শেষবেলায় নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। ওড়িশা থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে ওই অক্ষরেখা। […]

Continue Reading

উৎসবের মরশুমে ফের আবহাওয়ার বদল! বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির তাণ্ডব

নিউজপোল ব্যুরো: পুজোর মুখে ফের আবহাওয়ার মেজাজ বদলের ইঙ্গিত! বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। আর তার জেরেই মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আকাশে ফের জমতে পারে দুর্যোগের মেঘ। একদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, অন্যদিকে ঝোড়ো হাওয়া—আগামী কয়েকদিন আবহাওয়া যে স্বস্তিতে থাকবে না, সেই বার্তাই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও হালকা-মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় […]

Continue Reading

Kolkata weather update : ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, উইকেন্ডে একটু স্বস্তি, তারপরই বদলাবে আবহাওয়া—২৩ থেকে ২৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সতর্কতা

নিউজপোল ব্যুরো: রাজস্থান থেকে যখন আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বর্ষা, ঠিক তখনই বঙ্গোপসাগরের বুকে জমাট বাঁধছে ঘোর বিপদ! থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে উত্তর আন্দামান সাগরে পৌঁছে আজই পরিণত হতে চলেছে শক্তিশালী নিম্নচাপে। আমেরিকান আবহাওয়া মডেলের ইঙ্গিত অনুযায়ী, এই ঘূর্ণাবর্তটি আগামী দিনে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর রূপ ধারণ করতে পারে, যা নাম দিয়েছে বাংলাদেশ। যদিও ভারতীয় মৌসম […]

Continue Reading

আকাশে ঘূর্ণাবর্তের জোড়া দাপট! শনিবার মেঘ-রোদের কানামাছির মাঝেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

নিউজপোল ব্যুরো: আকাশে মেঘের আনাগোনা থাকলেও ভ্যাপসা গরম থেকে মিলছে না তেমন স্বস্তি। বাইরে বেরোলেই অস্বস্তি, ঘরের ভিতরেও রেহাই নেই। তবে শনিবার, ২২ অগাস্ট দিনের ছবিটা একেবারে একই রকম থাকবে না বলেই ইঙ্গিত। কখনও আকাশ ঢেকে যেতে পারে কালো মেঘে, আবার দিনের বিভিন্ন সময়ে হঠাৎ নামতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের […]

Continue Reading

আকাশে মাঝেমাঝে কালো মেঘের ঘনঘটা, সঙ্গে প্যাঁচপ্যাচে গরমে নাজেহাল শহরবাসী, তবু যখন-তখন নামতে পারে বৃষ্টি

নিউজপোল ব্যুরো: শুক্রবার সকালেও কলকাতার আকাশে দেখা মিলেছে মেঘের। তবে সারাদিন শুধু মেঘলা আকাশই থাকবে, এমনটা নয়। কখনও মেঘ সরে রোদের দেখা মিলতে পারে, আবার দিনের অন্য সময়ে আচমকাই নামতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাই শুক্রবার বাইরে বেরোনোর আগে ব্যাগে ছাতা রাখা বুদ্ধিমানের কাজ। কারণ, আকাশ দেখে আবহাওয়ার পুরো হিসাব মেলানো কঠিন হতে পারে। […]

Continue Reading

জামাইষষ্ঠীর আগেই ভিজবে কলকাতা! পাতে ইলিশের সঙ্গে ছাতা রাখার পরামর্শ, সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির বড় সতর্কতা

নিউজপোল ব্যুরো: জামাইষষ্ঠীর আগে বাঙালির প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই আবহাওয়া দফতরের বড় বার্তা! বাজারে মাছ-মাংস, মিষ্টি আর জামাই আপ্যায়নের ব্যস্ততার মাঝেই হঠাৎ বৃষ্টির ছোঁয়ায় ভিজে যেতে পারে গোটা কলকাতা। তাই এ বার জামাইষষ্ঠীর থালার পাশে ছাতাও রাখতে হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। […]

Continue Reading

Weather Update: শীতের অবসান? কলকাতা ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে

নিউজ পোল ব্যুরো: বর্তমানে শীতের আমেজ টিকে থাকলেও খুব শিগগিরই তা অনেকটাই কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে জানানো হয়েছে। একই প্রবণতা দেখা যাবে উত্তরবঙ্গেও। ফলে অনেকের মনেই প্রশ্ন উঠছে—তাহলে কি এ বছর শীত বিদায়ের পথে? আরও পড়ুন:Antarctica Blood […]

Continue Reading

Weather Update: ফেব্রুয়ারিতেই গরমের ইঙ্গিত, শীতের বিদায়ে স্বস্তি না অস্বস্তি?

নিউজ পোল ব্যুরো: এবার শীত বিদায়ের পথে বলে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। অনুযায়ী আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা অন্তত ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বৃহস্পতিবার থেকেই পারদের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে। এরপর […]

Continue Reading

Today Weather Update : রেকর্ড ঠান্ডায় কাঁপছে রাজ্য, উত্তর-দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত, কুয়াশার সতর্কতা জারি

নিউজ পোল ব্যুরো: রাজ্যজুড়ে শীতের দাপট এবার রীতিমতো নজির গড়েছে। উত্তর থেকে দক্ষিণ—দুই বঙ্গেই  ও  জাঁকিয়ে বসেছে উত্তুরে হাওয়া। কনকনে ঠান্ডায় কাঁপছে জনজীবন। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াসে, যা ডিসেম্বরের স্বাভাবিক দিনের তাপমাত্রার তুলনায় প্রায় ৭ ডিগ্রি কম। চলতি শীতের মরসুমে এই প্রথম কলকাতায় দিনের তাপমাত্রা এতটা নিচে নামল বলে জানিয়েছে […]

Continue Reading

Weather update : দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট! শীতের আমেজের বদলে ছাতা হাতে প্রস্তুত থাকুন

নিউজ পোল ব্যুরো: অক্টোবরের শেষ প্রান্তে এসে দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) আবহাওয়ায় শুরু হয়েছে নতুন ‘গেম’। সকাল-বিকেল হালকা ঠান্ডার ইঙ্গিত মিললেও দিনের বেলায় গরমে অস্বস্তি। তার মধ্যেই ফের দেখা দিতে চলেছে বৃষ্টি (Rain Forecast Bengal)। হাওয়া অফিসের (IMD Kolkata) পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে ফের দক্ষিণবঙ্গের আকাশে জমবে কালো মেঘ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, […]

Continue Reading