Weather update : দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট! শীতের আমেজের বদলে ছাতা হাতে প্রস্তুত থাকুন

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: অক্টোবরের শেষ প্রান্তে এসে দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) আবহাওয়ায় শুরু হয়েছে নতুন ‘গেম’। সকাল-বিকেল হালকা ঠান্ডার ইঙ্গিত মিললেও দিনের বেলায় গরমে অস্বস্তি। তার মধ্যেই ফের দেখা দিতে চলেছে বৃষ্টি (Rain Forecast Bengal)। হাওয়া অফিসের (IMD Kolkata) পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে ফের দক্ষিণবঙ্গের আকাশে জমবে কালো মেঘ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার (Thursday Weather Update) দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শুষ্ক ও মনোরম আবহাওয়া বজায় থাকবে। দিন ও রাতের তাপমাত্রা (Temperature in Bengal) থাকবে স্বাভাবিকের কাছাকাছি। তবে শুক্রবার (Friday Rain Alert) থেকেই আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলবে। উপকূলবর্তী জেলা যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East and West Midnapore), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North and South 24 Parganas) এবং ঝাড়গ্রাম (Jhargram) জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি (Scattered Rain) ও বজ্রপাতের (Thunderstorm) সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:Harrdy Sandhu : দীপাবলির খুশির হাওয়া, দ্বিতীয়বার বাবা হলেন পাঞ্জাবি তারকা হার্ডি সান্ধু

বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপরে তৈরি হয়েছে একটি সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল (Low Pressure Area)। আবহাওয়াবিদদের অনুমান, এটি আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে (Depression) পরিণত হবে। এই নিম্নচাপের অভিমুখ দক্ষিণ ভারতের রাজ্যগুলির দিকে তামিলনাড়ু (Tamil Nadu), পুদুচেরি (Puducherry) এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের (South Andhra Pradesh) উপকূল এলাকা। যদিও এর সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গে (South Bengal Rain Update) না পড়লেও, এর পরোক্ষ প্রভাবে সপ্তাহান্তে ফের বৃষ্টি নামতে পারে কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) আকাশও এখন বেশ পরিষ্কার। আজ, বৃহস্পতিবার কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। শুক্রবার দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পংয়ে (Kalimpong) শুরু হবে হালকা বৃষ্টি। শনিবার ও রবিবার সেই বৃষ্টির দাপট পৌঁছবে জলপাইগুড়ি (Jalpaiguri) ও পার্শ্ববর্তী জেলাতেও। সোমবার উত্তরবঙ্গের আটটি জেলাতেই (Eight Districts of North Bengal) বজ্রবিদ্যুৎসহ (Thunderstorm with Lightning) হালকা থেকে মাঝারি বৃষ্টি (Light to Moderate Rain) হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অতএব, অক্টোবরের শেষে শীতের আগমন এখনো দূরস্বপ্ন। বরং সপ্তাহান্তে ছাতা (Umbrella Alert) হাতে রাখাই বুদ্ধিমানের কাজ হবে কারণ দক্ষিণবঙ্গে আবার নামছে বৃষ্টি!