Asim Munir: ভারতই নাকি সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতি ও ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে ভিক্ষা করেছিল, মুনিরের মন্তব্যের জবাব দিল নয়াদিল্লি

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: ফের পাক (pakistan) সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir ) গলায় ফাঁকা আওয়াজ। ভারতকে নিয়ে নতুন দাবি। পরমাণু হামলার হুমকি দেওয়ার পর এবার দাবি করলেন ভারত যুদ্ধবিরতি এবং ট্রাম্পের হস্তক্ষেপের জন্য ভিক্ষা চেয়েছিল। আসিম মুনির ১১ আগস্ট পাকিস্তানের প্রবাসীদের উদ্দেশ্যে বলেছিলেন তাঁর কোনও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই তবে তিনি দেশের অভিভাবক। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বেলজিয়ামে এক প্রবাসীদের অনুষ্ঠানে গিয়ে নিজেদের দেশ নিয়ে মিথ্যা গর্ব করে বিতর্কে জড়িয়েছেন।

মুনির বেলজিয়ামে প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশ্যে বলেছেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান (India-pakistan)সংঘর্ষের সময় ভারত “যুদ্ধবিরতির জন্য ভিক্ষা করতে বাধ্য হয়েছিল” এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যস্থতা করতে হয়েছিল। মুনির বলেন যে আন্তর্জাতিক সম্প্রদায় “কেবল ক্ষমতাকে সম্মান করে” এবং ঘোষণা করেন যে ভারতের যুদ্ধবিরতির অনুরোধ করা ছাড়া আর কোনও উপায় নেই, যার ফলে ট্রাম্প হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছেন। মুনিরের এই দাবিগুলি অপারেশন সিন্দুরের পরে ভারত সরকার যে তথ্য উপস্থাপন করেছিল তার সম্পূর্ণ বিপরীত। ডিজিএমও-স্তরের আলোচনার পরে দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছিল এবং ভারতের পক্ষ থেকে সাফ জানানো হয় মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেনি। ১১ আগস্ট ব্রাসেলসের কাছে গ্রুট-বিজগার্ডেন ক্যাসেলে ওভারসিজ পাকিস্তানি ফাউন্ডেশন আয়োজিত এক রুদ্ধদ্বার সংবর্ধনা অনুষ্ঠানে মুনির ভারতকে নিয়ে এহেন মন্তব্য করেন। যেখানে ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৫০০ জন পাকিস্তানি সম্প্রদায়ের সদস্য উপস্থিত ছিলেন। আমন্ত্রিতদের মোবাইল ফোন বা রেকর্ডিং ডিভাইস বহন করতে নিষেধ করা হয়েছিল।

আরও পড়ুন: Trump Praise Zelenskyy Suit: হাজার দিনের যুদ্ধের পর কূটনীতির মঞ্চে জেলেনস্কির কামব্যাক

পাক নাগরিকদের উপস্থিততে মুনির তার ৪০ মিনিটের ভাষণে মিথ্যা দাবি করে বলেন, পাকিস্তান ভারতকে “যোগ্য জবাব” দিয়েছে। তার আরও দাবি, “উন্নত ভারতীয় বিমান’ কে গুলি করে ভূপাতিত করেছে এবং নতুন করে বিশ্বব্যাপী সম্মান অর্জন করেছে। মুনির ভারতের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেছেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের উপর মিথ্যা শিকারের অভিযোগ তুলেছে এবং পাকিস্তান, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে “বিচক্ষণতার সাথে আন্তঃসীমান্ত সন্ত্রাসকে সমর্থন করছে”। তবে এই অভিযোগগুলিকে নয়াদিল্লি ধারাবাহিকভাবে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে ঘটনা নিয়ে আসল বাস্তবতা হল, ১০ মে সকাল ৯.৩৮ মিনিটে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে বলেন যে পাকিস্তানিরা যুদ্ধবিরতি চাইছে। ভারত ব্রহ্মোস এবং SCALP ক্ষেপণাস্ত্র দিয়ে নূর খান বিমান ঘাঁটি ধ্বংস করার পরেই এই অনুরোধ করা হয়েছিল। সচিব রুবিওর কথা শোনার পর, জয়শঙ্কর স্পষ্ট করে বলেন যে রাওয়ালপিন্ডি যদি যুদ্ধবিরতির বিষয়ে গুরুতর ভাবে নজর দেয় তাহলে পাকিস্তানের ডিজিএমওর কাছ থেকে নির্ধারিত চ্যানেলের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব আসতে হবে।