Durga Puja 2025: দুর্গাপুজোয় এবার বিশেষ উদ্যোগ ‘প্রিভিউ শো ২০২৫’

কলকাতা প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: শহর জুড়ে দুর্গাপুজোর(Durga Puja) দিনগুলোয় লক্ষ লক্ষ মানুষের ভিড় স্বাভাবিক চিত্র। প্যান্ডেল ও প্রতিমা দর্শনের জন্য রাস্তায় নামেন কোটি কোটি মানুষ, যার ফলে বয়স্ক নাগরিক ও শারীরিকভাবে অসুস্থদের পক্ষে ঠাকুর দেখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানে এগিয়ে এল সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘মাস–আর্ট’(MassArt)।

এ বার দুর্গাপুজোয় যে ‘প্রিভিউ শো’(Preview Show)–এর আয়োজন করতে চলেছে, তাতে বয়স্ক ও শারীরিক সমস্যায় ভোগা মানুষদের পুজো দেখার জন্য বিশেষ গাইডলাইন প্রকাশ করতে চলেছে। খড়্গপুর আইআইটির(Kharagpur IIT) বিশেষজ্ঞ দল এই গাইডলাইন তৈরি করেছে। উদ্দেশ্য একটাই যেন ভিড় এড়িয়ে বয়স্ক এবং শারীরিকভাবে সমস্যাগ্রস্ত মানুষরাও পুজোর আনন্দে সামিল হতে পারেন।

আরও পড়ুন:Diamond Harbour: পড়ুয়াদের হাতে ঐতিহ্যের পুনর্জন্ম,স্কুলে পুতুলনাচ প্রশিক্ষণ

কী কী সুবিধা থাকবে?

  1. অংশগ্রহণকারীদের জন্য থাকবে অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা। শুধু MassArt.in–এ গিয়ে অথবা সংগঠনের QR কোড স্ক্যান করলেই আবেদন করা যাবে।
  2. কিছু সহজ প্রশ্নের উত্তর দেওয়ার পর নির্বাচিত আবেদনকারীদের কাছে ডিজিটাল পাস পাঠিয়ে দেওয়া হবে।
  3. উল্লেখযোগ্য বিষয় হল এই পাস সম্পূর্ণ বিনামূল্যে।

১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে ভোর ৪টার মধ্যে কলকাতার(Kolkata)নির্বাচিত ২৪টি পুজো ঘোরা যাবে। তালিকায় রয়েছে শহরের বিখ্যাত বারোয়ারি যেমন দক্ষিণদাঁড়ি ইয়ুথ, দমদম তরুণ দল, কাশী বোস লেন, চালতাবাগান সর্বজনীন, সমাজসেবী সংঘ, নাকতলা উদয়ন সংঘ ইত্যাদি। সঙ্গে থাকছে এক বনেদি পুজো বদন রায়ের বাড়ির দুর্গাপুজো(Durga Puja)।

প্রফেসর হৈমন্তী বন্দ্যোপাধ্যায়ের কথায়, গাইডলাইনগুলো এলাকাভিত্তিক ও ডেটা–ভিত্তিক। ভিড় নিয়ন্ত্রণ, নিরাপদ চলাচল এবং সঠিক সময়ে প্রবেশ বাহিরের নিয়ম প্রযুক্তির সাহায্যে নির্ধারণ করা হয়েছে। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া কলকাতার দুর্গাপুজো এখন বিশ্বের বৃহত্তম পাবলিক আর্ট ফেস্টিভ্যাল। সেখানে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতেই ‘প্রিভিউ শো ২০২৫’ এক অনন্য প্রযুক্তিনির্ভর পদক্ষেপ। এই উদ্যোগ কেবল উৎসব উপভোগের সুযোগই দেবে না, বরং শহুরে জনসমাগম নিয়ন্ত্রণেও নতুন দিশা দেখাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole