নিউজ পোল ব্যুরো: ইন্টারনেট(Internet), স্মার্টফোন(Smart Phone) আর ইউটিউব(Youtube ) এই ত্রয়ীর জেরে এক সময়ের গ্রামীণ বিনোদনের অন্যতম মাধ্যম পুতুলনাচ(Puppet Dance) আজ প্রায় হারিয়ে যাওয়ার পথে। কিন্তু মগরাহাটের(Magrahat) কলস হাইস্কুল(Highschool) সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার এক অনন্য উদ্যোগ নিয়েছে।
বিদ্যালয়ের সপ্তম থেকে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়েছে পুতুলনাচের নিয়মিত প্রশিক্ষণ। সপ্তাহে এক দিন অনুষ্ঠিত এই ক্লাসে পড়ুয়ারা শুধু পুতুল নাচানো শিখছে না, সেই সঙ্গে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক বার্তা নাটকের মাধ্যমে উপস্থাপন করছে। যেমন বাল্যবিবাহ রোধ, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা ইত্যাদি বিষয়ে অভিনব কায়দায় বার্তা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Delhi government: বেসরকারি স্কুলে ফি নিয়ন্ত্রণে নতুন আইনি নিয়ম
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈকত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “আজকের প্রজন্মকে মোবাইল(Mobile) আসক্তি থেকে বের করে আনার পাশাপাশি আমাদের হারানো সংস্কৃতিকে নতুন করে বাঁচিয়ে তোলার চেষ্টা করছি। পুতুলনাচ(Puppet Dance) সেই প্রচেষ্টার অন্যতম মাধ্যম।” এই প্রশিক্ষণের জন্য স্কুল কর্তৃপক্ষ বেছে নিয়েছেন সংস্কৃতি মন্ত্রকের অধীন সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং (CCRT)-র গবেষক প্রদীপ সর্দারকে। তাঁর তত্ত্বাবধানে পড়ুয়ারা শুধু ঐতিহ্য শিখছে না, বরং নিজেদের সৃজনশীলতাকেও নতুন রূপে প্রকাশ করছে।
এরই মধ্যে এই উদ্যোগ উল্লেখযোগ্য স্বীকৃতিও পেয়েছে। গত ১৪ অগস্ট দক্ষিণ ২৪ পরগনা(South 24 Parganas) জেলা প্রশাসনের আয়োজিত কন্যাশ্রী দিবস উপলক্ষে কলস হাইস্কুলকে(Kols High School) বিশেষভাবে সংবর্ধিত করা হয়। ছাত্রীরা নিজেরাই মঞ্চে দাঁড়িয়ে পুতুলনাচের মাধ্যমে বাল্যবিবাহ রোধের বার্তা পৌঁছে দিয়েছিল দর্শকদের কাছে। আজ যখন প্রাচীন শিল্পকলা ধীরে ধীরে বিস্মৃতির পথে, তখন এমন উদ্যোগ শুধু সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষাই নয়, বরং শিক্ষার্থীদের মনন গঠনের দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কলস হাইস্কুল(Kols High School) দেখিয়ে দিল ঐতিহ্যকে নতুন প্রজন্মের হাতে তুলে দিলে তা আবারও প্রাণ ফিরে পেতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
