নিউজ পোল বাংলা: রাশিয়া থেকে তেল কেনা নিয়েই ভারতের উপর ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরোপ করে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক। ভারত-আমেরিকার শুক্ল সংঘর্ষের মধ্যেই ১৫ আগস্ট আলাস্কায় হয়ে গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। যে বৈঠকের দিকে নজর ছিল ভারত। ট্রাম্পের সঙ্গে বৈঠকের অন্তর্নিহিত বিশ্লেষণ প্রধানমন্ত্রী মোদীকে বিস্তারিত জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট। এই তথ্য দেওয়ার জন্য মোদীও ধন্যবাদ (PM Modi thanks Putin) জানালেন বন্ধু পুতিনকে।
সোমবার প্রধানমন্ত্রী নরেদ্র মোদী জানিয়েছেন, তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন, যিনি তাকে আলাস্কায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাতের বিষয়ে অবহিত করেছেন। পুতিনকে ধন্যবাদ জানিয়ে মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমার বন্ধু, রাষ্ট্রপতি পুতিন, তার ফোন কলের জন্য এবং আলাস্কায় রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে তার সাম্প্রতিক সাক্ষাতের অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। ভারত ধারাবাহিকভাবে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে এবং এই বিষয়ে সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করে। আমি আগামী দিনগুলিতে আমাদের অব্যাহত আদান-প্রদানের জন্য উন্মুখ।”
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত ধারাবাহিকভাবে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে এবং এই বিষয়ে সকল প্রচেষ্টাকে সমর্থন করে। এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে লিখেছেন, “ভারত ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ধারাবাহিকভাবে আহ্বান জানিয়েছে এবং এই বিষয়ে সকল প্রচেষ্টাকে সমর্থন করে। আগামী দিনগুলিতে আমাদের অব্যাহত আদান-প্রদানের জন্য আমি অপেক্ষা করছি।” এই প্রসঙ্গে উল্লেখ্য, চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের উপর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৫ আগস্ট আলাস্কায় বৈঠক করেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক এবং রাশিয়ান তেল কেনার জন্য আরও ২৫ শতাংশ জরিমানা আরোপের পর এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল। ট্রাম্পের অভিযোগ ভারত সস্তায় রাশিয়ান তেল কিনে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের পিছনে অর্থায়ন করছে। তবে আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠককে ভারত স্বাগত জানিয়েছে। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কা বৈঠককে স্বাগত জানিয়েছে ভারত জানিয়েছিল শান্তির সন্ধানে তাদের নেতৃত্বকে “অত্যন্ত প্রশংসনীয়।
