Mamata Banerjee: রাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য নয়া প্রকল্প ‘শ্রমশ্রী’, কি কি সুবিধা মিলবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

breakingnews কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল বাংলা: আগেই বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকদের নির্যাতন নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলেছিলেন আওয়াজ। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য করলেন বড় ঘোষণা। জানালেন পরিযযায়ী শ্রমিকদের ফেরাতে পুনর্বাসনের পরিকল্পনার কথা এবং জানালেন পরিযায়ীদের জন্য নতুন প্রকল্পের নাম।

ভিন রাজ্যে থাকা বাঙালি শ্রমিকদের ফেরাতে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানিয়ে নতুন প্রকল্প ‘শ্রমশ্রী’র কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপয়াধ্যায়। জানালেন বাংলায় ফেরার পর কাজ না পাওয়া পর্যন্ত তাঁদের দেওয়া হবে মাসে ৫ হাজার টাকা। এককালী টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই মিলবে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর সুবিধা। পরিযায়ী শ্রমিকদের সন্তানদের সরকারি স্কুলে পড়ার সুবিধাও দেওয়া হবে বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভায় এই পরিকল্পনা পাশ হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন  যদি কোনও পরিযায়ী শ্রমিক ভিনরাজ্য ছেড়ে বাংলায় এসে থাকতে চান, তাহলে রাজ্য সরকার তাঁদের আর্থিক সাহায্য করবে।

আরও পড়ুন: Partha Chatterjee: ইডির মামলায় আগেই জামিন, CBI-এর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিল সুপ্রিম কোর্ট

ভিনরাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের অভিযোগের মধ্যেই বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন এই ঘোষণা ছাব্বিশের ভোটের আগে বিরাট মাস্টারস্ট্রোক। ‘শ্রমশ্রী’ নামে নতুন প্রকল্প ও পোর্টাল চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বাংলায় ফেরার পর পরিযায়ীদের উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে  নতুন করে কাজ পাওয়ার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানিয়েছেন মমতা। ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক এতে উপকৃত হবেন বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা আটকাতেই এই পদক্ষেপ বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole