Kidney Care Services: শুরু হল চিকিৎসা পরিষেবার এক নতুন অধ্যায়

কলকাতা দেশ প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো : কলকাতায়(Kidney Care Services) শুরু হল চিকিৎসা পরিষেবার এক নতুন অধ্যায়। মেট্রো রেল(Metro Railway) ও নেফ্রো কেয়ার(Nephro Care) ইন্ডিয়ার(India) যৌথ উদ্যোগে দেশের প্রথম শুরু হল কেন্দ্রীয় সরকার ও প্রাইভেট হেলথকেয়ার পার্টনারশিপ।

১৪ আগস্ট মেট্রো রেলের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে এই অভিনব প্রকল্পের উদ্বোধন করেন।এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ এখন অত্যাধুনিক ডায়ালিসিস (Dialysis)ও কিডনি চিকিৎসা পরিষেবা পাবেন মাত্র সামান্য খরচে। বিশেষত নেফ্রোলজিস্ট ডঃ প্রতীম সেনগুপ্তের নেতৃত্বে রোগীরা পাবেন বিশ্বমানের পরিষেবা। ব্যবহার করা হবে আধুনিক মেশিন (Kidney Care Services) উন্নত প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের হাইজিন সিস্টেম।নেফ্রো কেয়ারের (Nephro Care)পরিকল্পনা শুধু কলকাতাতেই(Kolkata)সীমাবদ্ধ নয়।

আরও পড়ুন:Graphology Admission: হাতের লেখা বলে দেবে মানসিকতা, শিখতে হবে গ্রাফোলজি!

আগামী দিনে দেশজুড়ে ৩৫০টি রেনাল কেয়ার ইউনিট গড়ে তোলা হবে, যার মাধ্যমে প্রায় ১০ লক্ষ রোগী চিকিৎসা পাবেন। চিকিৎসা (Kidney Care Services) ক্ষেত্রে এটি কেবল এক নতুন পরিষেবা নয় এটি সেই দরজা, যেখানে উন্নত চিকিৎসা আর সাশ্রয়ী খরচ একসঙ্গে মিলছে। ফলে কিডনি রোগীদের জন্য এই প্রকল্প হয়ে উঠতে পারে এক প্রকৃত লাইফলাইন। এই উদ্যোগকে অনেক বিশেষজ্ঞই সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (Public-Private Partnership) সফল উদাহরণ হিসেবে দেখছেন। তাঁদের মতে, এই মডেল ভবিষ্যতে দেশের অন্যান্য শহরেও অনুসরণ করা যেতে পারে, যাতে স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য হয় এবং রোগীদের চিকিৎসায় কোনও বাধা না আসে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtu.be/_OOqnls2SW4?si=HRCt95Ulzr6Qb43W