Saltlake Parking Zone :সল্টলেকে নতুন পার্কিং নিয়ম, ১৪টি জোনে মিলবে নির্দিষ্ট জায়গা

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: যানজট এড়াতে সল্টলেকের(Saltlake) রাস্তায় আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে বিধাননগর পুরসভা। বিধাননগর ট্রাফিক(Traffic) পুলিশের সঙ্গে আলোচনা করে পুরসভা ১৪টি নতুন ‘ফি পার্কিং জ়োন’(Free Parking Zone) নির্দিষ্ট করেছে। সেখানে নির্দিষ্ট ভাড়া দিয়ে গাড়ি রাখা যাবে। একই সঙ্গে চালু হচ্ছে নতুন নিয়ম। কোনও নির্দিষ্ট পার্কিং জ়োন ছাড়া রাস্তায় ১৫ মিনিটের বেশি গাড়ি দাঁড় করানো যাবে না।

এখনও পর্যন্ত সল্টলেকে(Saltlake)কিছু নির্দিষ্ট পার্কিং জ়োন(Parking Zone) ছিল। তবুও অভিযোগ উঠেছিল, মল(Mall) বা স্কুলের(School) সামনে কিংবা সরু রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড় করিয়ে রাখার প্রবণতা বাড়ছিল। এতে যান নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছিল। এমনকি এ নিয়ে কলকাতা হাই কোর্টের(Kolkata High Court) ভর্ৎসনাও শুনতে হয়েছিল পুরসভাকে। নতুন নিয়ম কার্যকর হলে সেই সমস্যারই সমাধান হবে বলে মনে করছে প্রশাসন।

আরও পড়ুন: Dilip Ghosh: এবারেও বঙ্গে মোদীর সভায় আমন্ত্রণ থেকে ব্রাত্য দিলীপ ঘোষ, সাধারণ কর্মী হিসেবে যাবেন কি সভায়? জানালেন নিজেই

নতুন ভাড়ার নিয়ম:

চারচাকা গাড়ি: প্রথম ঘণ্টা ২০ টাকা, তার পর প্রতি ঘণ্টা ১৫ টাকা।

দুইচাকা গাড়ি: প্রথম ঘণ্টা ১০ টাকা, তার পর প্রতি ঘণ্টা ৫ টাকা।

বাস/ট্রাক: প্রথম ঘণ্টা ৫০ টাকা, তার পর প্রতি ঘণ্টা ৩৫ টাকা।

এই ১৪টি নতুন পার্কিং জ়োনের মধ্যে রয়েছে -সিএফ ব্লক থেকে পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তা, সিটি সেন্টার–১ থেকে বিবেকানন্দ মূর্তি পর্যন্ত রাস্তা, ডিবি ব্লক থেকে শিবমন্দির পর্যন্ত, হায়াত থেকে আমূল আইল্যান্ড, এইচবি পার্ক ঘিরে রাস্তা এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রশাসনের আশা, এই নতুন ব্যবস্থা কার্যকর হলে সল্টলেকের রাস্তায় যানজট অনেকটাই কমবে এবং নির্দিষ্ট ভাড়ায় পার্কিং(Parking)ব্যবস্থাও আরও সুশৃঙ্খল হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole