Soumitrisha Kundu : গুরুতর অসুস্থ সৌমিতৃষা কুণ্ডু, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুপস্থিতির কারণ জানালেন নিজেই

কলকাতা পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) সঙ্গে একই মিছিলে অংশ নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। রাজপথে তার উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়েছিল অনুরাগীরা। কথা ছিল, ৬ নভেম্বর উদ্বোধন হতে চলা ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival 2025) মঞ্চেও তিনি থাকবেন। কিন্তু শেষ মুহূর্তে সব পরিকল্পনায় জল ঢেলে দিল তার শারীরিক অসুস্থতা (illness)। ফলে এবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে না পর্দার প্রিয় ‘মিঠাই’কে (Mithai Actress)।

আরও পড়ুন : Gold Price : বিয়ের মরশুমে সোনার দামে বড়সড় পতন! কমল ১০ হাজার টাকা পর্যন্ত, আজ জানুন সর্বশেষ দাম

অভিনেত্রী নিজেই নিজের অনুপস্থিতির খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়া (social media) হ্যান্ডেলে। বুধবার গভীর রাতে ইনস্টাগ্রাম (Instagram) পোস্টে সৌমিতৃষা লেখেন, “আমি ম্যালেরিয়া (malaria) আক্রান্ত। বর্তমানে চিকিৎসাধীন (under treatment) রয়েছি। তাই দুর্ভাগ্যবশত এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারছি না।” একই সঙ্গে তিনি জানিয়েছেন, “প্রতিবছর এই উৎসবে অংশ নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমাদের মুখ্যমন্ত্রীকে এমন একটি মহতী উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।”

https://www.instagram.com/p/DQr-9MZE0eb/?igsh=MW1hZjlrbTc1ZWtiZw==

অভিনেত্রীর ওই পোস্ট ভাইরাল (viral post) হতেই নেটপাড়ায় (social media users) শুরু হয় উদ্বেগের ঢেউ। তার অনুরাগীরা (fans) একের পর এক কমেন্টে দ্রুত আরোগ্য কামনা (get well soon wishes) জানিয়েছেন। অনেকেই লিখেছেন, “তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো, আমরা তোমাকে পর্দায় দেখতে চাই।” অন্য কেউ আবার জানতে চেয়েছেন, “এই মুহূর্তে কেমন আছেন মিঠাই?” ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষার অভিনয়জীবন (acting career) শুরু হয়েছিল টেলিভিশন সিরিয়াল (television serial) দিয়েই। ‘মিঠাই’ চরিত্রে অভিনয়ের পর থেকেই তিনি হয়ে ওঠেন ঘরোয়া নাম। তাঁর মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয় জয় করে নিয়েছিল কোটি দর্শকের হৃদয়। এরপর বড়পর্দা (big screen) এবং ওটিটি (OTT platform) — দুই ক্ষেত্রেই সমান সাফল্য পেয়েছেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

সম্প্রতি শেষ করেছেন ওয়েব সিরিজ (web series) ‘কালরাত্রি’ (Kaalratri) সিজন ২-এর শুটিং (shooting)। এখন কিছুদিন বিশ্রামে থাকলেও, শিগগিরই কাজে ফিরবেন বলেই আশা তাঁর অনুরাগীদের। ছোটপর্দা থেকে দূরে থাকলেও ওয়েবে (web content) নিয়মিত কাজ করছেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার সুস্থ হয়ে ওঠা। অনুরাগীদের মতোই গোটা টলিপাড়া (Tollywood industry) এখন একটাই প্রার্থনা করছে প্রিয় মিঠাই যেন দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসেন আলো ঝলমলে পর্দায় (silver screen)।