নিউজ পোল ব্যুরো: সোনার বাজারে (Gold Price Today) দীর্ঘদিনের মন্দার পর অবশেষে দেখা মিলছে আশার আলো। একটানা ঊর্ধ্বমুখী দামের পর অবশেষে নিম্নমুখী হয়েছে সোনার বাজার। চলতি সপ্তাহের শুরু থেকেই দাম পড়ছে সোনার। বুধবারই একধাক্কায় প্রায় ১০ হাজার টাকা কমেছিল (Gold Rate Drop), আর বৃহস্পতিবার অর্থাৎ আজও সোনার দামে দেখা গেল পতন। ফলে বিয়ের মরশুমে (Wedding Season Offer) সোনা কেনার পরিকল্পনা যাঁদের ছিল, তাদের মুখে এখন হাসি। দোকানি থেকে ক্রেতা সবাই স্বভাবতই খুশি এই দরপতনে।
আরও পড়ুন : Weather Update : দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি! শীতের আমেজ বাড়ল আবহাওয়া দফতরের পূর্বাভাস
আজ, ৬ নভেম্বরের বাজারদর অনুযায়ী ২৪ ক্যারেট (24 Carat Gold) সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রামে ১২ হাজার ১৪৭ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার জন্য গুনতে হবে ১ লক্ষ ২১ হাজার ৪৭০ টাকা। ১০০ গ্রাম কিনতে চাইলে খরচ পড়বে ১২ লক্ষ ১৪ হাজার ৭০০ টাকা। আগের দিনের তুলনায় আজও দাম কমেছে ১০০ টাকা। এই ধারাবাহিক পতন সোনার বাজারে নতুন গতি এনেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে ২২ ক্যারেট (22 Carat Gold Price) সোনার ক্ষেত্রেও একই প্রবণতা। আজ প্রতি গ্রাম সোনার দাম ১১ হাজার ১৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১১ হাজার ৩৪০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ১১ লক্ষ ১৩ হাজার ৪০০ টাকা। এখানেও দাম কমেছে ১০০ টাকা। সাধারণত বিয়ের মরশুমে চাহিদা বাড়লে দামও বেড়ে যায়, কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে (International Gold Market) স্বর্ণমূল্যের পতন এবং ডলার দরের ওঠানামার (USD Rate Effect) প্রভাবেই এই দর হ্রাস। এদিকে ১৮ ক্যারেট (18 Carat Gold) সোনার দামও কিছুটা নেমেছে। আজ প্রতি গ্রাম সোনার দাম ৯ হাজার ১১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৯১ হাজার ১০০ টাকা, আর ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৯ লক্ষ ১১ হাজার টাকা। একদিনে এখানে-ও কমেছে ১০০ টাকা। ফলে যারা হালকা গয়না বা আধুনিক ডিজাইনের (Lightweight Gold Jewellery) সোনা কিনতে চান, তাদের জন্যও এটি দারুণ সুযোগ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
শুধু সোনা নয়, আজ রুপোর (Silver Price Today) দামও নেমেছে। প্রতি ১০০ গ্রাম রুপোর দাম ১৫ হাজার ৪০ টাকা, আর ১ কেজি রুপোর জন্য খরচ হবে ১ লক্ষ ৫০ হাজার ৪০০ টাকা। উৎসব এবং বিয়ের মরশুমে এমন দামে রুপো ও সোনা কেনার সুযোগ সচরাচর আসে না। তাই বিশেষজ্ঞদের পরামর্শ—এই সময়টিই বিনিয়োগের (Gold Investment) জন্য সবচেয়ে উপযুক্ত।
