নিউজ পোল ব্যুরোঃ আরজি কর হাসপাতালের চিকিৎসকের (RG Kar Doctor) রহস্যমৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য। মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত ছিলেন তিনি।
জানা গিয়েছে, মৃত চিকিৎসক উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শিশির কুঞ্জের বাসিন্দা ছিলেন। রবিবার রাতেই তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, হার্ট রেট কমানোর জন্য বেশ কয়েকটি ওষুধ খেতেন ওই চিকিৎসক। রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে অনুমান, ওষুধের অধিক মাত্রার কারণেই শরীরে বিষক্রিয়া তৈরি হয়। আর তার জেরেই মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের। মৃতদেহ বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
[আরও পড়ুন] http://নিউটাউনের সাপুর্জি এলাকায় উদ্ধার গৃহবধূর দেহ
পারিবারিক অশান্তির কথা সামনে উঠে আসেনি। কর্মক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাজের চাপ ছাড়া বিশেষ কোন চাপের কথাও সামনে উঠে আসেনি। পরিবারের তরফ থেকেও বিশেষ কোন অভিযোগের কথা উঠে আসেনি। তবু ডাক্তার শুভজিৎ আচার্যের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধে উঠছে। একজন উদিয়মান প্রথিতযশা ডাক্তারের আচমকা মৃত্যু মেনে নিতে পারছেন না সহকর্মী থেকে পরিবারের কেউই। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক মৃত্যুর কারণ বলা যাবে না। তবে পরিবারের তরফ থেকে বিষক্রিয়ার কারণে যে মৃত্যু তা মানতে রাজি নয়। এদিন শুভজিৎ আচার্যের কাকা সুভাষচন্দ্র ঘোষ জানান,” কিভাবে ঘটনাটি ঘটেছে আমরা এখন বুঝতে পারছি না। এরকম একটি ছেলে যেই ঘটনা ঘটতে পারে সেটা আমাদের এখনও বিশ্বাসযোগ্য নয়। যেখানেই সে ডাক্তারি চেম্বার করতো না কেন কোন সমস্যা হতো না।” তিনি আরও বলেন,” আরজি করার সময় একটু ডিউটির চাপ ছিল সেটা কোন ব্যাপারই না।” পাশাপাশি তার বাবা শ্যামল কুমার আচার্য জানায় বৌমা এবং ছেলে একই বাড়িতে থাকতো পারিবারিক কোনো সমস্যা ছিল না। আমরা এখনও বুঝে উঠতে পারছি না এরকম ঘটনা কেন ঘটল। হয়তো মানসিক দিক দিয়ে কোন একটি চাপ ছিল এমনটাই কিন্তু এদিন জানান তার বাবা। মৃত চিকিৎসকের দেহ বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্বাভাবিক বিষক্রিয়ায় মৃত্যু কিংবা অন্য যে কারণই থাক মৃতদেহ ময়না তদন্তের আগে সেটা স্পষ্ট হচ্ছে না। আচমকা এই মৃত্যুর (RG Kar Doctor)পিছনে যে রহস্য থাকুক না কেন, মাত্র ৩৭ বছরের যুবকের এই মৃত্যু ঘিরে ধোঁয়াশা কাটাতে কিছুটা অপেক্ষা করতে হবে।
