Mamata Banerjee : ছটপুজোয় সতর্কতার বার্তা মুখ্যমন্ত্রীর! গুজবে কান না দিতে পুণ্যার্থীদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: “গুজবে কোনও কান দেবেন না”ছটপুজোর (Chhath Puja 2025) আগমুহূর্তে গঙ্গার ঘাট থেকে পুণ্যার্থীদের উদ্দেশে সতর্কতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে উৎসবের মরশুম শেষ হতেই শুরু হয়েছে ছটপুজোর উন্মাদনা। আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার দুই দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হবে এই পূণ্য উৎসব। গঙ্গার ঘাটে লাখো মানুষ আসেন সূর্যদেবের আরাধনায় অংশ নিতে। আর সেই বিশাল ভিড়ের মাঝেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বার্তা সাবধানে থাকুন, কোনও গুজবে কান দেবেন না।

আরও পড়ুন : Introverts Travel: ভিড় নয়, শান্তিই হোক ছুটির সঙ্গী!ইন্ট্রোভার্টদের জন্য রইল ভ্রমণ টিপস

এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) প্রথমে দক্ষিণ কলকাতার তক্তাঘাটে যান। সেখান থেকে পায়ে হেঁটে পৌঁছন দইঘাটে। ঘাটে উপস্থিত হিন্দিভাষী ভাই-বোনদের শুভেচ্ছা জানান তিনি। সঙ্গে বলেন, “ভয়ে থাকি, যাতে কোনওভাবে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়।” মুখ্যমন্ত্রীর অনুরোধ(Mamata Banerjee) – যারা গঙ্গায় নামছেন, তারা যেন একসঙ্গে নামেন না। বরং একদল শেষ হলে তবেই অন্যদল নামুন। এতে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমবে বলে মনে করেন তিনি। প্রশাসনিক আধিকারিক ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের প্রতি নির্দেশ সবচেয়ে বেশি নজর রাখতে হবে জননিয়ন্ত্রণে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আরও বলেন, “কেউ যদি হঠাৎ চিৎকার করে বলেন অন্য জায়গায় গণ্ডগোল হচ্ছে, তাতে কোনওভাবেই কান দেবেন না। এতে হুড়োহুড়ি পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।” তিনি উদাহরণ টেনে বলেন, “উত্তরপ্রদেশের কুম্ভমেলায় (Kumbh Mela tragedy) পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছিল। আমাদের গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) অনেক বড়, তবুও আমরা সংগঠিতভাবে সামলাই। তাই শান্তি ও শৃঙ্খলা বজায় রাখুন।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রশাসনের তরফে ইতিমধ্যেই জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। প্রতিটি গঙ্গা ঘাটে মোতায়েন থাকছে বিপর্যয় মোকাবিলা দল, ডুবুরি, ও মেডিক্যাল ইউনিট (Medical Camp)। নজরদারি বাড়ানো হয়েছে ড্রোনের (Drone Surveillance) মাধ্যমে। রাজ্য সরকারের লক্ষ্য ছটপুজো যেন হয় দুর্ঘটনামুক্ত (Safe Chhath Puja Bengal)। মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) এই বার্তা তাই শুধুমাত্র সতর্কতা নয়, জননিরাপত্তার প্রতিশ্রুতি বলেই মনে করছেন প্রশাসনিক মহল।
তিনি শেষে বলেন, “ছটপুজো ভ্রাতৃত্ব ও সম্প্রীতির প্রতীক। সবাই মিলে এই উৎসবকে সুন্দরভাবে সম্পন্ন করুন, নিরাপদ থাকুন, আনন্দে থাকুন।”