Introverts Travel: ভিড় নয়, শান্তিই হোক ছুটির সঙ্গী!ইন্ট্রোভার্টদের জন্য রইল ভ্রমণ টিপস

oftbeat ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: অফিসের অবিরাম টেনশন (Office Stress), কাজের চাপ (Work Pressure), পরিবারের ছোটখাটো ঝামেলা (Family Issues) আর একঘেয়ে রুটিন (Monotonous Routine) এই সবের মাঝে একটু ছুটি, একটু নিজের মতো সময় কে না চায় বলুন! এর উত্তর একটাই ঘুরতে যাওয়া (Traveling)। আজকের এই দ্রুত গতির জীবনে ভ্রমণ (Tourism) শুধু বিলাসিতা নয়, মানসিক সুস্থতার (Mental Health) জন্যও একান্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। নতুন জায়গা দেখা, নতুন অভিজ্ঞতা (Experience) অর্জন করা মানুষের সহজাত প্রবৃত্তি। তার উপর সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে দারুণ সব ট্রাভেল ব্লগ (Travel Blog) আমাদের ইচ্ছেকে আরও উস্কে দেয়, আরও এক ধাপ এগিয়ে দেয় সেই ‘ড্রিম ট্যুর’-এর দিকে।

আরও পড়ুন : Gold Price Today : বিয়ের মরশুমের আগে সোনার দামে বড় পতন! ধনতেরাসের পর ফের সস্তা হল সোনা, জেনে নিন আজকের দর

তবে ইচ্ছা, সময়, উপায় সব কিছু থাকা সত্ত্বেও একদল মানুষ পিছিয়ে পড়েন তারা হলেন ইন্ট্রোভার্টরা (Introverts Travel)। এক্সট্রোভার্ট (Extrovert) মানুষেরা সহজেই নতুন পরিবেশে মিশে যেতে পারেন, কিন্তু ইন্ট্রোভার্টদের(Introverts Travel) কাছে ঘুরতে যাওয়া মানেই একরকম মানসিক চ্যালেঞ্জ। ভিড় (Crowd), কোলাহল (Noise), সারি সারি পর্যটক, লম্বা লাইন এসব তাদের ক্লান্ত করে তোলে। তবু তাই বলে কি তারা ভ্রমণ করবেন না? বরং তাদেরও ঘুরে দেখা উচিত, তবে নিজের ছন্দে (Own Pace), নিজের মতো করে।ইন্ট্রোভার্টদের(Introverts Travel) জন্য ভ্রমণ মানে চেকলিস্ট পূরণ নয়, বরং নিজেকে খুঁজে পাওয়া। তাদের উচিত এমন জায়গা বেছে নেওয়া, যেখানে শান্ত পরিবেশ (Peaceful Environment) রয়েছে, আর ভিড় কম। পাহাড়ের কোলে ছোট্ট কোনও গ্রাম, নির্জন সমুদ্রতট বা সবুজে ঘেরা হোম স্টে (Homestay) হতে পারে আদর্শ গন্তব্য। সবকিছু দেখার চেষ্টা না করে, কোনও একটি স্থানের সৌন্দর্য গভীরভাবে উপভোগ করুন। হয়তো সকালবেলায় চা হাতে বারান্দায় বসে সূর্যোদয় দেখা, দুপুরে বই হাতে জানলার পাশে সময় কাটানো, কিংবা বিকেলে একা হাঁটতে বেরোনো এই ছোট ছোট মুহূর্তগুলোই ভ্রমণের আসল আনন্দ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

থাকার জায়গা নির্বাচনের ক্ষেত্রেও সচেতন হওয়া জরুরি। বিলাসবহুল হোটেল (Luxury Hotel) নয়, বরং ছোট, সুন্দরভাবে সাজানো, প্রকৃতির কাছাকাছি কোনও হোম স্টে অনেক বেশি প্রশান্তি দেয়। এমন পরিবেশে একা সময় কাটানোই হয়ে ওঠে মানসিক রিফ্রেশমেন্ট (Mental Refreshment)। তাই, ইন্ট্রোভার্টদের(Introverts Travel) জন্য ভ্রমণ মানে মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া নয়, বরং নিজের সঙ্গে সময় কাটানো। পৃথিবীটা বিশাল, কিন্তু আনন্দের জায়গা খুঁজে নিতে হলে কখনও কখনও নিঃসঙ্গতার (Solitude) দিকেই হাঁটতে হয়। আর সেই হাঁটাই হয়ে উঠতে পারে সবচেয়ে সুন্দর ট্রাভেল এক্সপেরিয়েন্স (Travel Experience)।