নিউজ পোল ব্যুরো: উৎসবের মরশুম শেষ হতেই শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম (Wedding Season)। নভেম্বর থেকে ডিসেম্বর গোটা দুই মাস জুড়েই দেশজুড়ে একাধিক বিয়ের দিন (Marriage Dates)। আর এই মরশুমের ঠিক শুরুতেই মিলেছে এক বিরাট সুখবর (Good News) অনেকটাই কমে গেল সোনার দাম (Gold Price)। ধনতেরাস (Dhanteras) থেকেই সোনার দামে ধীরে ধীরে পতন শুরু হয়েছিল। মাঝে কয়েকদিন সামান্য বৃদ্ধি দেখা গেলেও, শনিবার, ২৭ অক্টোবর ফের বড়সড় পতন ঘটল সোনার বাজারে (Gold Price Today)। তাই যারা বিয়ের কেনাকাটা বা বিনিয়োগ করার কথা ভাবছেন, তাদের জন্য আজকের দিনটি একেবারে উপযুক্ত সময়।
আরও পড়ুন : Tea : অতিরিক্ত লাল চা পান বিপজ্জনক! জানুন দিনে কতটা লাল চা নিরাপদ শরীরের জন্য
আজকের সোনার দামের (Gold Price Today) হিসেবে দেখা গিয়েছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট তিন ধরনের সোনারই দাম যথেষ্ট কমেছে। আজ ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম ১২,৪৪৮ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম ১,২৪,৪৮০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম দাঁড়াচ্ছে ১২,৪৪,৮০০ টাকা(Gold Price Today)। মাত্র একদিনে প্রতি ১০ গ্রামে ১,১৪০ টাকা কমেছে সোনার দাম। এক কথায়, প্রিমিয়াম কোয়ালিটির সোনার দামে বড়সড় ছাড়। ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম ১১,৪১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১,১৪,১০০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ১১,৪১,০০০ টাকা(Gold Price Today)। গত ২৪ ঘণ্টায় প্রতি ১০ গ্রামে ১,০৫০ টাকার পতন হয়েছে। ফলে বিয়ের গয়না কেনার জন্য এটি দারুণ সুযোগ। ১৮ ক্যারেট সোনার দামও আজ অনেকটাই কমেছে। প্রতি গ্রাম সোনা ৯,৩৩৬ টাকা এবং ১০ গ্রাম সোনার দাম ৯৩,৩৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৯,৩৩,৬০০ টাকা(Gold Price Today)। একদিনে প্রতি ১০ গ্রামে প্রায় ৮৬০ টাকার হ্রাস।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
কিন্তু রুপো (Silver Price) আজ স্থিতিশীল রয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম ১৫,৫০০ টাকা এবং ১ কেজি রুপোর দাম ১,৫৫,০০০ টাকা।সব মিলিয়ে উৎসব শেষে বিয়ের মরশুমের (Indian Wedding Season 2025) শুরুতেই সোনার দামে এই পতন ক্রেতাদের মুখে হাসি ফোটাল। বিশেষজ্ঞদের মতে, দাম আরও কিছুটা কমতে পারে (Gold Rate Forecast), তাই আগামী কয়েকদিনই হতে পারে সোনা কেনার সেরা সময়।
