Weather Update : ছট পুজো প্রাক্কালে চোখ রাঙাচ্ছে আবহাওয়ার দুর্যোগ! দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি-উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: ছট পুজো (Chhath Puja) ঘনিয়ে আসতেই ফের চোখ রাঙাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ (Weather Update)। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেরই আকাশে বইছে ভিন্ন সুর। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এখনো নেই প্রকৃত শীতের আমেজ। দিনের বেলায় গরমে অস্বস্তি বাড়লেও, ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডা হাওয়া কিছুটা স্বস্তি দিচ্ছে বঙ্গবাসীকে। তবে কবে নামবে প্রকৃত শীত (Cold Wave), সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর (IMD Forecast)।

আরও পড়ুন : http://Asrani Satish Shah RIP : অভিশপ্ত অক্টোবর! এক সপ্তাহে হারাল বলিউডের দুই কমেডি কিং আসরানি ও সতীশ শাহ

এদিকে দক্ষিণবঙ্গের আকাশে ফের দেখা মিলেছে মেঘের আনাগোনা (Cloudy Sky)। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের (Low Pressure) প্রভাবে সপ্তাহান্তেও চলবে বৃষ্টির দাপট (Rain Prediction)। কলকাতা ( Weather Update) সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ-সহ (Thunderstorm) হালকা থেকে মাঝারি বৃষ্টির (Light Rain) সম্ভাবনা রয়েছে। বিশেষত উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) এবং পূর্ব মেদিনীপুরে (East Midnapore) ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। তবে স্বস্তির খবর, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির (Heavy Rain) কোনো আশঙ্কা নেই। বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে মূলত শুষ্ক ও আংশিক মেঘলা । এর ফলে ছট পুজোর (Chhath Puja 2025) মূল আচার-অনুষ্ঠানে বড় বাধা পড়ার সম্ভাবনা খুবই কম। তবে সন্ধ্যাবেলায় পুজোর আরতির সময়ে কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি ভোগান্তি বাড়াতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal Weather) চিত্র একেবারে আলাদা। পার্বত্য জেলাগুলিতে (Hilly Districts) চলছে প্রবল বৃষ্টি। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong) ও জলপাইগুড়িতে (Jalpaiguri) বজ্র-বিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির (Moderate Rainfall) সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কোচবিহার (Cooch Behar), আলিপুরদুয়ার (Alipurduar), উত্তর দিনাজপুর (North Dinajpur) ও দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা (Heavy Rain Alert)। বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ু (Monsoon System) পুরোপুরি বিদায় না নেয়ায় এই অনিয়মিত আবহাওয়া (Weather Update) চলছে। তাই ছট পুজোর সময় যারা নদী বা জলাশয়ে আরাধনা করতে যাবেন, তাদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে প্রশাসন (Weather Advisory)। এই মুহূর্তে দক্ষিণে শীতের দেখা না মিললেও, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে বলে আশাবাদী আবহাওয়াবিদরা। অর্থাৎ, বৃষ্টি বিদায় নিলেই দরজায় কড়া নাড়বে শীত ।