নিউজ পোল ব্যুরো: দেশজুড়ে নকল ‘ORS’ (Oral Rehydration Solution) বিক্রির দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রের খাদ্য সুরক্ষা ও গুণমান দফতর (FSSAI)। দফতর জানিয়েছে, এখন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর অনুমোদন ছাড়া কোনও খাদ্যপণ্যের লেবেলে ‘ORS’ শব্দটি ব্যবহার করা যাবে না। অর্থাৎ, শুধুমাত্র WHO-approved ORS পণ্যই এখন থেকে বাজারে ওই নামে বিক্রি করা যাবে। কারণ দেখা গিয়েছে, বাজারে অসংখ্য পানীয়ের বোতল বা টেট্রাপ্যাকে ‘ORS’ (Oral Rehydration Solution) লেখা থাকলেও, সেগুলি আদতে শরীরের জল ও লবণের ভারসাম্য ফিরিয়ে আনার কাজে সক্ষম নয়। অনেক সময় এমন পানীয়কে energy drink বা sports drink হিসেবে বাজারজাত করা হলেও, তা সাধারণ মানুষ ভুল করে ‘ORS’ ভেবে কিনে ফেলছেন।
‘ORS’ ( Oral Rehydration Solution) মূলত একটি চিকিৎসাবিজ্ঞানে অনুমোদিত দ্রবণ, যা শরীরে ইলেক্ট্রলিতে ব্যালেন্স বজায় রাখে। সাধারণত diarrhea, dehydration, কিংবা heat stroke-এর মতো অবস্থায় শরীরে জল ও খনিজ লবণের ঘাটতি পূরণে চিকিৎসকরা ‘ORS’ খাওয়ার পরামর্শ দেন। কিন্তু যাদের diabetes, high blood pressure, kidney disease বা heart problem রয়েছে, তাদের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ ছাড়া ‘ORS’ খাওয়া একেবারেই অনুচিত। কারণ, ভুল মাত্রার শর্করা বা লবণ শরীরের ভারসাম্য নষ্ট করে বিপদ বাড়াতে পারে।বাজারে এখন এমন অনেক মিষ্টি পানীয় বা ফলের রস (fruit juice) পাওয়া যায়, যার গায়ে ‘ORS’ (Oral Rehydration Solution) লেখা থাকে। অথচ এই পণ্যগুলির ফর্মুলা কখনই WHO দ্বারা অনুমোদিত নয়। এসব পানীয়তে অতিরিক্ত sugar, preservatives এবং কৃত্রিম স্বাদবর্ধক উপাদান (artificial flavouring agents) ব্যবহার করা হয়, যা শরীরের পক্ষে ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পানীয় জলশূন্যতা কমানোর বদলে শরীরের sugar level বাড়িয়ে দেয়, ফলে ডায়রিয়ার মতো সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এছাড়াও সাম্প্রতিক কালে বাজারে বোতলবন্দি নুন-চিনির জলও (salt-sugar solution) বিক্রি হচ্ছে, যা দেখতে ‘ORS’-এর মতো হলেও এর সঙ্গে প্রকৃত ORS-এর কোনো সম্পর্ক নেই। এই ধরনের পানীয় প্রস্তুতকারীরা WHO-এর নির্ধারিত নিয়ম মানেন না এবং অনেক সময় স্বাদ বাড়ানোর জন্য অতিরিক্ত লবণ বা চিনি ব্যবহার করেন, যা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ— ‘ORS’ কিনতে গেলে প্যাকেটের গায়ে WHO-approved বা FSSAI-certified লেখা আছে কিনা তা ভালোভাবে দেখে নেওয়া জরুরি। সচেতন থাকুন, ভুল পানীয় নয়, ব্যবহার করুন শুধুমাত্র সঠিক, অনুমোদিত ‘ORS’।
