নিউজ পোল ব্যুরো: সম্প্রতি মহিলা ক্রিকেট বিশ্বকাপের (Women’s World Cup 2025) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ভারতের তরুণ ক্রিকেটার জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)। তার অপরাজিত ১২৭ রানের ইনিংস ভারতীয় মহিলা দলকে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৫ –এর ফাইনালে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মাত্র ২৫ বছর বয়সে এমন সাফল্য অর্জন করা সহজ নয়। কিন্তু এই উজ্জ্বল পারফরম্যান্সের নেপথ্যে রয়েছে তাঁর কঠোর অনুশাসন, ফিটনেসে নজর এবং এক বিশেষ ‘সিক্রেট রেসিপি’ , তার নিজস্ব তৈরি ‘গ্রিন জ্যুস’ (Green Juice)।
আরও পড়ুন:SSC Result 2025: এসএসসি ফল প্রকাশের আগে হাইকোর্টের কড়া নির্দেশ, যাচাই হবে এই আট প্রার্থীর যোগ্যতা
না, এটি কোনও যাদুমন্ত্র নয়। বরং এটি তার দৈনন্দিন ফিটনেস রুটিনের (Fitness Routine) অন্যতম অংশ। মাঠে শারীরিক কসরত (Workout) করার পর তিনি প্রায়ই পান করেন এই গ্রিন জ্যুস। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম (Instagram Post) ভিডিওয় জেমাইমা জানিয়েছেন, এই পানীয়ই তাঁকে দিনের শুরুতে এনার্জি (Energy Boost) জোগায় এবং শরীরে পুষ্টির (Nutrients) ঘাটতি পূরণ করে।

জেমাইমা জানিয়েছেন, তিনি ছোটবেলা থেকেই সবুজ শাকসবজি খেতে একেবারেই পছন্দ করতেন না। তাই সেগুলিকে সহজে গ্রহণ করার জন্যই তৈরি করেছেন নিজের এই ‘হেলদি ড্রিঙ্ক’ (Healthy Drink)। প্রতিদিন ভোরে জিমে (Gym Session) যাওয়ার পর তিনি এই জ্যুস তৈরি করেন। এতে ব্যবহৃত হয় বিভিন্ন সবুজ উপকরণ — পালং শাক (Spinach), লাউ (Bottle Gourd), শসা (Cucumber)–র মতো সবজি এবং সঙ্গে থাকে সবুজ আপেল (Green Apple) ও নাশপাতি (Pear)। সমস্ত উপকরণ একসঙ্গে জুসারে (Juicer) মিশিয়ে তিনি বানান এই পুষ্টিগুণে ভরপুর পানীয়।তবে জেমাইমা শুধু ফিটনেস নিয়েই বেঁধে থাকেন না। মাঝেমধ্যেই তিনি উপভোগ করেন নিজের ‘চিট ডে’ (Cheat Day)। সম্প্রতি তার একটি পুরনো ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে তাকে রাস্তায় ভেলপুরি (Bhelpuri) খেতে দেখা যায়। মজার বিষয়, ভেলপুরি যে কাগজের ঠোঙায় পরিবেশন করা হয়েছিল, সেই কাগজেই ছিল জেমাইমারই ছবি!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) তিনি হাসিমুখে বলেছিলেন, “যখন দেখবেন রাস্তার ভেলপুরিওয়ালা দাদার দেওয়া কাগজে আপনারই ছবি ছাপা আছে, বুঝবেন আপনি জীবনে সত্যিই কিছুটা এগিয়ে গিয়েছেন।” জেমাইমার এই সাফল্যের পেছনে যেমন আছে কঠোর অনুশীলন ও আত্মনিয়ন্ত্রণ, তেমনি রয়েছে তার নিজের তৈরি এই ‘গ্রিন জ্যুস’-এর জাদু — যা আজ হাজারো তরুণীর কাছে হয়ে উঠেছে নতুন অনুপ্রেরণা (Inspiration)।
