নিউজ পোল ব্যুরো : শীত এলেই অনেকের রাতের ঘুম যেন উধাও হয়ে যায়। বিছানায় শুতে ( Sinus)গেলেই নাক বন্ধ, শ্বাস নিতে কষ্ট, আর ভোর হতেই মাথার ভিতরটা ভারী লাগে। দিনের পর দিন এমন চলতে থাকলে বোঝা যায়, এটা আর সাধারণ সর্দি-কাশি (common cold) নয়, বরং সাইনাসের সমস্যা (sinus problem) ধীরে ধীরে জাঁকিয়ে বসছে। ঋতু বদলের সময়ে হাঁচি, নাক দিয়ে জল পড়া, গলা খুসখুস করা স্বাভাবিক হলেও, এই উপসর্গগুলি যদি দীর্ঘদিন থাকে, তাহলে তা ক্রনিক সাইনাসাইটিস (chronic sinusitis)-এর দিকেই ইঙ্গিত করে। শীতে এই সমস্যা আরও প্রকট হয়, কারণ ঠান্ডা ও শুষ্ক বাতাস নাকের ভিতরের সংবেদনশীল অংশকে বেশি প্রভাবিত করে। ফলে রাতে নাক বন্ধ হয়ে যায়, ঘুম ভেঙে যায় বারবার, আর সকালে উঠে মাথাব্যথা যেন সঙ্গী হয়েই থাকে।
আরও পড়ুন: Kakdwip: বাংলাদেশি নৌবাহিনীর গুলিতে গভীর সংকটে ভারতীয় মৎস্যজীবীরা, নিখোঁজ ৫ জন
আসলে ঠান্ডা আবহাওয়ায় শ্বাসনালির ভিতরের প্রদাহ (inflammation) বেড়ে যায়। তার সঙ্গে যদি দূষণ (pollution) বা ভাইরাস সংক্রমণ (viral infection) যোগ হয়, তাহলে সমস্যা আরও বাড়ে। আমাদের নাক, কপাল ও নাকের (Sinus) দু’পাশে যে গহ্বরগুলি রয়েছে, সেগুলিকেই সাইনাস বলা হয়। এই গহ্বরের ভিতরে স্বাভাবিক ভাবেই মিউকাস (mucus) থাকে, যা শ্বাসনালি আর্দ্র রাখতে সাহায্য করে। কিন্তু ঠান্ডা লাগলে বা অ্যালার্জির (allergy) কারণে এই মিউকাস অতিরিক্ত জমে যায় এবং সহজে বেরোতে পারে না। তখনই শুরু হয় চাপ, ব্যথা, নাক বন্ধ হয়ে থাকা এবং কখনও কখনও চোখের আশপাশে যন্ত্রণা। জমে থাকা তরলে ব্যাক্টেরিয়া বা ভাইরাস বাড়তে শুরু করলে সংক্রমণ আরও গুরুতর হয়, ফলে শ্বাস নিতে অসুবিধা, ঘন ঘন মাথাব্যথা ও গলাব্যথা দেখা দেয়।
এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই নিজের ইচ্ছেমতো অ্যান্টিবায়োটিক (antibiotic) খেতে শুরু করেন, কিন্তু তাতে বেশিরভাগ সময় উপকারের বদলে ক্ষতিই হয়। সাইনাসের ক্ষেত্রে সঠিক চিকিৎসা (proper treatment) ও যত্নই সবচেয়ে জরুরি। ঘরোয়া ভাবে গরম জলে ভেপার (steam inhalation) নিলে নাকের ভিতরটা পরিষ্কার হয় এবং আরাম পাওয়া যায়। দিনে দু’বার এই অভ্যাস (Sinus) করলে উপকার মিলতে পারে। ঠান্ডা থেকে বাঁচতে বাইরে বেরোলে মাস্ক (mask) ব্যবহার করা, কান ও গলা ঢেকে রাখা খুব দরকার। নাক দিয়ে নুন-জল টানা বা স্যালাইন রিন্স (saline rinse) করলে জমে থাকা মিউকাস বেরিয়ে আসে। শরীরকে হাইড্রেটেড (hydrated) রাখতে বেশি করে জল ও গরম তরল খাবার খাওয়া জরুরি। আদা, তুলসী, দারচিনি, লবঙ্গ দিয়ে তৈরি হার্বাল চা (herbal tea) সাইনাসের অস্বস্তি কমাতে সাহায্য করে। অতিরিক্ত তেল-মশলা এড়িয়ে হালকা স্যুপ খাওয়াই ভালো। বাজারচলতি নেজাল ড্রপ (nasal drops) টানা কয়েক দিনের বেশি ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ, কারণ সচেতন থাকলেই শীতের সাইনাসকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
