Neena Gupta: নীনা গুপ্তর বানানো পরোটা এবার তৈরি করুন নিজের রান্নাঘরে, জানুন গোপন কৌশল

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: বলিউডের এক অতি পরিচিত মুখ নীনা গুপ্ত (Neena Gupta)। তাঁর অভিনয়ের গুণ এবং ব্যক্তিগত জীবনের জন্য বারবারই তিনি উঠে আসেন খবরের শিরোনামে। তবে অভিনয়ের সাথে তিনি যে ভোজনরসিক এবং রন্ধনেও তাঁর যথেষ্ট আগ্রহ আছে তা কী জানতেন? আমাজন প্রাইমের পপুলার ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এ পঞ্চায়েত প্রধানের চরিত্রে দেখা গিয়েছিল নীনা গুপ্তকে। সেখানে মাঝে মাঝেই তাঁকে হেঁশেলে দেখা গেছে। তবে নিজের বাড়িতেও নিত্যনতুন খাবার বানাতে ভালবাসেন অভিনেত্রী। কখনও নিজের জন্য, আবার কখনও প্রিয়জনদের জন্য।

আরও পড়ুন: Prawn Recipe: একঘেয়ে চিংড়ির ভাপা বা মালাইকারি খেয়ে ক্লান্ত? হিং চিংড়ি বানিয়ে ফেলুন আজই

কখনও কখনও আবার রান্না করে সমাজমাধ্যমে নিজের অনুরাগীদের সাথে ছবি ভাগ করে নেন নীনা (Neena Gupta)। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বৃষ্টির দিনে তাঁর তৈরি করা পরোটার ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী এবং অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন বৃষ্টির সকালের জলখাবারে হিসেবে আলু, পেঁয়াজ, পনিরের পরোটা চাটনি আর দই থাকলে আত্মার তৃপ্তি হয়।

তবে খুব সহজেই অভিনেত্রীর এই প্রিয় খাবার আপনিও বানিয়ে নিতে পারেন সকালের জলখাবারের জন্য। এটি যেমন সুস্বাদু, তেমন বানানো সহজ। আর সকাল সকাল এমন সুস্বাদু জলখাবার বানিয়ে বাড়ির সকলের মন জিতে নিতে কে না চায়! তবে এক্ষেত্রে পরোটা বানানোর জন্য ময়দার পরিবর্তে আটা ব্যবহার করুন তবে এটি শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যকরও হবে।

এই পরোটা বানাতে হলে প্রথমে একটি পাত্রে পনির গ্রেট করে তার মধ্যে সেদ্ধ আলু, পেঁয়াজ, লঙ্কাকুচি, ধনেপাতাকুচি দিয়ে মেখে নিতে হবে। এবার আটা মেখে লেচি তৈরি করে তৈরি করা পুর তার মধ্যে ভরে মুখটা বন্ধ করে দিতে হবে। এরপর সাবধানে বেলে নিন যাতে পুর বেরিয়ে না যায়। বেলা হয়ে গেলে সাদা তেল বা ঘি দিয়ে ভেজে নিলেই তৈরি পুর ভরা পরোটা। আচার বা দইয়ের সাথে পরিবেশন করে প্রিয়জনদের হাতে তুলে দিন এই দুর্দান্ত জলখাবার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole