নিউজ পোল ব্যুরো: দেখতে দেখতে তীব্র দাবদাহ কাটিয়ে আমরা বর্ষার আভাস পেয়েছি কিছুটা হলেও। বর্ষাকালে (Monsoon) প্রকৃতি যেন নতুন করে নিজের রূপ মেলে ধরে। চারিদিকে রিমঝিম বৃষ্টির শব্দে ধীরে ধীরে মুছে যায় শহরের বুকে জমে থাকা সমস্ত মন খারাপ। গাছের পাতা যেন বৃষ্টির জল পেয়ে হয়ে ওঠে আরও সবুজ।
আরও পড়ুন: Monsoon Tips: বর্ষা পড়তেই রোগের উপদ্রব শুরু? সুস্থ থাকতে মেনে চলুন এই ৫ উপায়
কিন্তু জানেন কী? বর্ষা (Monsoon) অনেকের পছন্দের ঋতু হলেও এই বৃষ্টির জল আমাদের চুলের জন্যে মোটেও খুব একটা ভাল নয়। ছাতা ব্যবহার করলেও অনেকসময়ই অসাবধানতায় আমাদের চুলের বৃষ্টির ফোঁটা এসে পড়ে এবং তারপর থেকেই শুরু হয় নানারকম সমস্যা। চুলের রুক্ষতা বেড়ে যায়, চুল আঠালো হয়ে যায় আর ফলস্বরূপ আমাদের চুলে জট পড়ে। আবার সেই জট ছাড়াতে গিয়ে আমাদের চিরুনিতে এক গাদা চুল ওঠে।
তাই বৃষ্টিতে ভিজলে অবশ্যই ভাল করে শ্যাম্পু, কন্ডিশনার দিয়ে চুল পরিষ্কার করে নিতে হবে। এরপর চুল ভাল করে শুকিয়ে নিন। বর্ষার স্যাঁতস্যাঁতে পরিবেশে চুল যদি ভিজে থাকে তবে সেখান থেকে চুল ওঠা, খুশকি, এবং মাথায় দুর্গন্ধ প্রভৃতি সমস্যা ভোগ করতে হতে পারে। এছাড়াও মাঝে মাঝে স্নানের আগে মাথায় তেল ম্যাসাজ করতে পারেন। এতে চুলের স্বাস্থ্য ভাল থাকবে এবং মাথায় রক্ত সঞ্চালন ভাল হবে। শুধু তাই নয়, চুলে তেল থাকলে তা বৃষ্টির জলের থেকেও কিছুটা রক্ষা করবে আমাদের চুলকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হল বৃষ্টির হাত থেকে বাঁচতে অবশ্যই ছাতা বা বর্ষাতি ব্যবহার করুন।
এমনিতে বৃষ্টির জল আমাদের চুলের কোনো ক্ষতি ডেকে আনেনা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দূষণের পরিমাণ যেভাবে বাড়ছে তাতে বৃষ্টির জলেও অম্লের পরিমাণ বাড়ছে যা আমাদের চুল বা ত্বকের জন্য মোটেই ভাল নয়। আবার বৃষ্টির জল সরাসরি মাথায় পড়লে যতটা না ক্ষতি হয় তার থেকে অনেক বেশি ক্ষতি হয় তা যদি পাতা বা নোংরা কার্নিশ বেয়ে মাথায় পড়ে। এই জল যত মাথায় থাকবে থাকবে তত ক্ষতি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
