Madhabi Mukherjee: বড় পর্দায় ফিরছেন মাধবী মুখোপাধ্যায়, নতুন প্রজন্মের পরিচালকদের কী টিপস্ দিলেন?

পেজ 3

নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিন পর আবারও চলচ্চিত্রে ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee) ও দীপঙ্কর দে। মাধবী মুখোপাধ্যায়কে শেষবারের মত বড় পর্দায় দেখা গিয়েছিল অনীক দত্তের ‘বরুণবাবুর বন্ধু’ ছবিতে। এরপর বেশ অনেকদিনই তাঁকে বড় পর্দায় আর দেখা যায়নি। পরিচালক শ্যামল বসুর হাত ধরে তাঁরই নতুন ছবি ‘দূরত্ব’- এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দুজনকে। শোনা যাচ্ছে এর মধ্যেই ছবির শ্যুটিংও শুরু হয়ে গেছে।

আরও পড়ুন:Susmita Dey: আর জি কর কাণ্ডের ছায়া এবার ধারাবাহিকে, সুস্মিতা আসছেন ‘তিলোত্তমা’ হয়ে

অভিনেত্রীর কাছে তাঁর চরিত্র সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন এক অপেক্ষারতা মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। বর্তমান পরিস্থিতিতে সন্তানের নিজেদের সাংসারিক ও পেশাগত জীবন নিয়ে এতটাই ব্যস্ত থাকে বাবা মায়ের সাথে সময় কাটানোর মত সময় তাঁদের থাকেনা। তাদের অপেক্ষায় দিন গুনতে থাকে বাবা মায়েরা। এরমই এক বাস্তব চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী।

নতুন বাংলা ছবি নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী নতুন পরিচালকদের বাংলা সাহিত্য পড়ার কথা বলেন। তাঁর মতে, আগে বাংলা সাহিত্যনির্ভর বহু ছবি হয়েছে এবং তা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণযুগ রচনা করেছে। তাই আবারও সেই সময় ফিরে এলে মন্দ হয়না।

ছবিতে দীপঙ্কর দে’কে দেখা যাবে মাধবী মুখোপাধ্যায়ের (Madhabi Mukherjee) প্রতিবেশী হিসেবে। জীবনের শেষ প্রান্তে এসে তাঁরা কীভাবে একে অপরের বন্ধু হয়ে ভরসা ও নির্ভরতার জায়গা হয়ে ওঠেন তা নিয়েই এগিয়ে যাবে কাহিনি। যদিও শ্যুটিং সবে শুরু হয়েছে, এখনও ছবি মুক্তির তারিখ নিয়ে নির্মাতারা কিছু জানাননি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole