Raghu Dakat: দেবের ‘রঘু ডাকাত’-এর প্রদর্শনে হাজির সোহিনী–ইধিকা, কিন্তু নেই রুক্মিণী! নতুন গুঞ্জনে সরগরম টলিপাড়া

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো:  দেবের নতুন ছবি ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) মুক্তি পেয়েছে ২৫ সেপ্টেম্বর, আর সেই সঙ্গে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দেব–রুক্মিণীর সম্পর্ক। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই পুজোর বড় ছবি নিয়ে উচ্ছ্বাস টলিপাড়ায়, কিন্তু ছবির বিশেষ প্রদর্শনে দেখা গেল এক অদ্ভুত অনুপস্থিতি— সেখানে ছিলেন না অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অন্যদিকে দেব ছিলেন পুরোপুরি ব্যস্ত অতিথিদের সামলাতে। পাশে ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার ও ইধিকা পাল। আর সেই মুহূর্তেই দর্শক ও ইন্ডাস্ট্রি মহলে শুরু হয়েছে নয়া জল্পনা, তবে কি দেব–রুক্মিণীর সম্পর্কে ফাটল ধরেছে?

আরও পড়ুন: School Service Commission: পুজো শেষে সুখবর! প্রায় সাড়ে আট হাজার শূন্যপদে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

মাত্র এক মাস আগেই ‘ধূমকেতু’-র প্রদর্শনে দেবের হাত ধরে হাজির হয়েছিলেন রুক্মিণী। ভরা থিয়েটারে তাঁর সেই সংলাপ— ‘‘আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, শুধু একজনেরই জন্য’’— শুনে উপস্থিত সকলেই অভিভূত হয়েছিলেন। কিন্তু ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) এর মুক্তির সময় তাঁর সম্পূর্ণ অনুপস্থিতি নতুন প্রশ্ন তুলেছে। নায়িকা এই ছবির প্রচারেও ছিলেন নির্লিপ্ত। দেবের পূর্ববর্তী প্রায় প্রতিটি ছবির প্রোমোশনেই তাঁকে পাশে দেখা গিয়েছে, কিন্তু এবার যেন সেই পরিচিত দৃশ্য উধাও।

ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মহলের মতে, দুর্গাপুজোর পর সাধারণত দেব–রুক্মিণী একসঙ্গে বিদেশ সফরে যান। কিন্তু এই বছর নায়ক নিজেই জানিয়েছেন, তিনি মা-বাবা ও বোনকে নিয়ে যাবেন দুবাই, যেখানে ১১ অক্টোবর ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) প্রদর্শিত হবে। সেখানে নায়িকার যাওয়ার কোনও ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। অন্যদিকে সূত্রের খবর, রুক্মিণী আপাতত মুম্বইয়ে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত, নতুন কিছু প্রজেক্টের দিকেও মনোযোগী হয়েছেন তিনি।

এমনকি দেবের অভিনয়জীবনের ২০ বছর পূর্তির উদ্‌যাপনেও উপস্থিত ছিলেন না রুক্মিণী। এতে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে— তবে কি তাঁদের সম্পর্কে দূরত্ব বেড়েছে? যদিও দেব কিংবা রুক্মিণী, কেউই এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি। ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) বর্তমানে প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করছে, কিন্তু ছবির সাফল্যের ছায়াতেই যেন ঢাকা পড়ে যাচ্ছে এই বাস্তব জীবনের রহস্যময় নীরবতা। প্রেমের গল্পের মতোই দর্শক এখন খুঁজছেন উত্তর পর্দার বাইরের এই সম্পর্কের শেষ অধ্যায় কবে প্রকাশ পাবে?

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole