নিউজ পোল ব্যুরো: টলিপাড়ায় প্রেমের মরশুম যেন আরও একধাপ এগোল। অদ্রিজা রায়ের বাগদানের খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা (Adrija Roy Engagement)। অভিনেত্রীর বাগদান পর্ব অনেকের মনেই ফিরিয়ে আনছে বলিউডের জনপ্রিয় ছবি ‘টু স্টেটস’-এর স্মৃতি। ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা—তবু ভালোবাসার বন্ধনে একসূত্রে বাঁধা পড়া, ঠিক সেই গল্পই যেন বাস্তবে ধরা দিল অদ্রিজা রায়ের জীবনে (Adrija Roy Engagement)। মধুমিতা সরকারের বিয়ের আবহের মাঝেই কিছুদিন আগে টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছিল, খুব শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অদ্রিজা রায় (Adrija Roy Engagement)। শোনা যাচ্ছিল, এই শীতেই সারবেন বাগদান। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি করলেন অভিনেত্রী। মঙ্গলবার দুপুরে নিজের বাগদানের মুহূর্তের একাধিক ছবি ভাগ করে নেন তিনি।
আরও পড়ুন : Amazon : নতুন বছরের শুরুতেই আইটি দুনিয়ায় বড় ধাক্কা! ২৭ জানুয়ারি ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে আমাজন
অদ্রিজার (Adrija Roy Engagement) জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী ভিগ্নেশ আইয়ার। তিনি বাঙালি নন, দক্ষিণ ভারতের বাসিন্দা। জানা গিয়েছে, মহারাষ্ট্রের শাহপুরে এক মনোরম খামারবাড়িতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে তাঁদের আংটিবদল। নিরিবিলি, ঘরোয়া আয়োজনেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সিলমোহর দিলেন এই যুগল। বাগদানের দিন অদ্রিজার সাজেও স্পষ্ট ছিল দক্ষিণী সংস্কৃতির ছোঁয়া (Adrija Roy Engagement)। দুধে-আলতা রঙের কাঞ্জিভরম শাড়িতে অপরূপ লাগছিল অভিনেত্রীকে। দক্ষিণী ঘরানার ভারী গয়নায় তার লুক হয়ে উঠেছিল আরও অনন্য। অন্যদিকে, ভিগ্নেশও পাঞ্জাবির সঙ্গে দক্ষিণী স্টাইলের ধুতি পরে নজর কেড়েছেন। কখনও ভিগ্নেশের বাহুলগ্না অদ্রিজা, কখনও আবার অভিনেত্রীর কপালে স্নেহের চুম্বন—সব মিলিয়ে যেন এক রোমান্টিক সিনেমার দৃশ্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
বাগদান শেষে অনুভূতি ভাগ করে নিয়ে অদ্রিজা (Adrija Roy Engagement) লেখেন, “যার জন্য প্রার্থনা করেছিলাম, সেই ভালোবাসার মানুষের সঙ্গেই আজ আমার বাগদান সম্পন্ন হল। সাধারণ ‘হাই-হ্যালো’ থেকে এই পবিত্র প্রতিশ্রুতি—আমার মন অবশেষে নিশ্চিন্ত আশ্রয় খুঁজে পেল। তোমাকে ভালোবাসি ভিগ্নেশ।” প্রসঙ্গত, কাজের সূত্রে গত দু’বছর ধরে মুম্বইয়েই থাকছেন অদ্রিজা রায়। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ হলেও বর্তমানে হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’-তে ‘রাহি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি হিন্দি দর্শকদের মধ্যেও পরিচিত নাম। বাগদানের নির্দিষ্ট দিন ঘিরে নানা জল্পনা চললেও অবশেষে মঙ্গলবারই অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটালেন অভিনেত্রী।
