নিউজ পোল ব্যুরো: দশমীর দিনে (Dashami) সঙ্গীতজগতে ( Classical Music) নেমে এল গভীর শোক। প্রয়াত কিংবদন্তি ধ্রুপদী সঙ্গীতশিল্পী (Hindustani Classical Singer) পণ্ডিত ছান্নুলাল মিশ্র (Pandit Chhannulal Mishra)। ঠুমরি (Thumri) গানের জন্য তিনি সারা ভারতবর্ষে এবং বিশ্বজুড়ে এক বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। বৃহস্পতিবার ভোররাতে বারাণসিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সঙ্গীত মহারথী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার পর বাড়ি ফেরেন বটে, কিন্তু বার্ধক্যজনিত নানা জটিল রোগ কিডনির অসুখ, সুগার, হাইপারটেনশন, অস্টিওআর্থারাইটিস, বিপিএইচ ও এআরডিএস—তাঁকে নাজেহাল করে তুলেছিল। শেষ পর্যন্ত সেই অসুস্থতার কাছে হার মানলেন তিনি। তার কন্যা নম্রতা মিশ্র সংবাদমাধ্যমকে এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:Durga Puja Festival : দশমীর সিঁদুর খেলায় শাড়িতে লেগেছে দাগ? ঘরোয়া টিপসেই মিলবে সমাধান
১৯৩৬ সালের ৩ আগস্ট উত্তরপ্রদেশের হরুহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র। তার বাবা বদ্রীনাথ মিশ্র নিজেও ছিলেন একজন সঙ্গীতজ্ঞ। ছোটবেলা থেকেই বাবার কাছে সঙ্গীতের হাতেখড়ি হয় তার। পরবর্তীতে তিনি কিরানা ঘরানার উস্তাদ আবদুল ঘনি খানের কাছে তালিম নেন। এরপর ঠাকুর জয়দেব সিংয়ের কাছে আরও নিখুঁত শিক্ষা লাভ করেন। ধ্রুপদী সঙ্গীতে (Hindustani Classical Music) তাঁর গভীর পাণ্ডিত্য ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। বিশেষত খেয়াল (Khayal), পূরব আঙ্গ ঠুমরি (Purab Ang Thumri) এবং ভজন পরিবেশনে তিনি ছিলেন অতুলনীয়।

তার অবদানের স্বীকৃতি হিসেবে ২০০০ সালে পান সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার (Sangeet Natak Akademi Award)। ২০১০ সালে তাকে পদ্মভূষণ (Padma Bhushan) সম্মানে ভূষিত করা হয়। ২০২০ সালে দেশের অন্যতম শীর্ষ সম্মান পদ্মবিভূষণ (Padma Vibhushan) পান তিনি। পণ্ডিত ছান্নুলাল মিশ্র শুধু একজন শিল্পীই নন, ছিলেন এক জীবন্ত প্রতিষ্ঠান। ঠুমরির জগৎকে জনপ্রিয় ও সহজবোধ্য করার কৃতিত্ব অনেকটাই তার। তার সুরেলা কণ্ঠ আজীবন ভারতীয় সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে।তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। সঙ্গীতপ্রেমীরা মনে করছেন, আজ যেন এক যুগের অবসান হল। ভারতের ধ্রুপদী সঙ্গীতের আকাশে যে শূন্যতা তৈরি হল, তা পূরণ করা প্রায় অসম্ভব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
