নিউজ পোল ব্যুরো: চরিত্রের খাতিরে শরীরে বদল আনা আজকের দিনে অভিনেতাদের কাছে একেবারেই নতুন নয়। কখনও ওজন বাড়ানো, কখনও আবার তা দ্রুত ঝরিয়ে ফেলা এই প্রক্রিয়ার পেছনে থাকে খাদ্যাভ্যাসের (Bollywood Actor’s Diet) বড় ভূমিকা। অনেকেই তাই কেবলমাত্র চরিত্রের প্রয়োজনে নিজের ডায়েট বদলে ফেলেন, কেউ কেউ আবার আরও এক ধাপ এগিয়ে সম্পূর্ণ নিরামিষাশী বা ভিগান হওয়ার পথ বেছে নেন। তবে প্রশ্ন থেকেই যায়, শুধুই কি চরিত্রের খাতিরে, নাকি এর পেছনে আরও কোনও অনুপ্রেরণা কাজ করে?
আরও পড়ুন:Shahrukh Khan: বিজ্ঞাপনের দায়ে মামলায় নাম জড়াল শাহরুখ–দীপিকার, পরবর্তী শুনানি ২৫ সেপ্টেম্বর
‘দঙ্গল’ (Dangal)-এর শুটিং চলাকালীন প্রাণিজ খাবার ছেড়ে দিয়েছিলেন আমির খান (Amir Khan)। কিরণ রাও (Kiran Rao) তাঁকে এক ভিডিয়ো দেখান, যেখানে পশু ও পরিবেশ রক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছিল। সেই দেখেই ভিগান (Vegan) হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে দই-এর প্রতি দুর্বলতা সামলাতে না পেরে সেই অভ্যাস বেশিদিন ধরে রাখতে পারেননি। অন্যদিকে, ২০১৬ সালে ‘মহেঞ্জো দারো’ (Mahenjodaro)-এর সময় নিজের শরীরকে (Bollywood Actor’s Diet) অন্যভাবে পরীক্ষা করতে চেয়েছিলেন হৃত্বিক রোশন (Hritik Roshan)। মাংস খাওয়া বাদ দিয়ে নিরামিষ ডায়েট মেনে চলেন তিনি, দেখতে চেয়েছিলেন মাংস ছাড়াও কি পেশিবহুল শরীর ধরে রাখা যায়। যদিও বর্তমানে তিনি আবার আমিষ খাবার খান।
রণবীর কপূরের (Ranveer Kapoor) ক্ষেত্রেও রয়েছে পরিবর্তনের গল্প। আগের জীবনে গোমাংস খেতেন তিনি, কিন্তু এখন ‘রামায়ণ’ (Ramayan)-এর শুটিং করতে গিয়ে সম্পূর্ণ নিরামিষ ডায়েটে চলে গিয়েছেন। শুধু চরিত্র নয়, মেয়ের জন্যও সুস্থ শরীর (Bollywood Actor’s Diet) গড়ে তুলতে চান তিনি। সেই কারণে মাছ-মাংস ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন। অন্যদিকে, করিনা কপূরকে (Karina Kapoor) দেখে অনুপ্রাণিত হয়ে ২০০৯ সালে মাংস ছাড়েন বিবেক ওবেরয় (Vivek Obroy)। তাঁর দাবি, এই সিদ্ধান্তই জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
অক্ষয় কুমারও (Akshay Kumar) মায়ের অনুপ্রেরণায় আমিষ ত্যাগ করেছিলেন ‘ওএমজি—ওহ্ মাই গড’-এর সময়। কৃষ্ণভক্ত মায়ের কথাই তাঁকে প্রভাবিত করেছিল। আবার প্রভাসের উদাহরণও ভোলার নয়। ‘বাহুবলী’ (Bahubali)-তে পেশিবহুল চরিত্রে দেখা গেলেও ‘সাহো’ (Sahoo)-এর জন্য তাঁকে দ্রুত ওজন কমাতে হয়েছিল। সেই সময় তিনি শুধু নিরামিষ খাবারেই মন দেন এবং দ্রুত শরীর ঝরিয়ে ফেলেন।
ফলে বোঝা যায়, চরিত্রের খাতিরে যেমন খাদ্যাভ্যাসে (Bollywood Actor’s Diet) বদল আসে, তেমনই ব্যক্তিগত অনুপ্রেরণা, বিশ্বাস বা পারিবারিক মূল্যবোধও এই সিদ্ধান্তে প্রভাব ফেলে। অভিনয় কেবল ক্যামেরার সামনে গ্ল্যামারের ঝলক নয়, বরং চরিত্রের গভীরে ঢোকার জন্য জীবনের অভ্যাসে এমন ত্যাগও জরুরি হয়ে ওঠে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
