নিউজ পোল ব্যুরো: এবারের উৎসব মরশুমে বলিউডের (Bollywood News) অন্দরমহল জুড়ে আনন্দের হাওয়া। কাপুর পরিবারে খুশির বার্তা দ্বিতীয়বার মা হতে চলেছেন অনিল কন্যা সোনাম কাপুর (Sonam Kapoor Pregnancy) এবং বাবা হতে চলেছেন ব্যবসায়ী আনন্দ আহুজা (Anand Ahuja)। আর দাদা হতে চলেছে তাদের আদরের ছেলে বায়ু (Vayu Kapoor Ahuja)। সূত্রের খবর, সোনাম ইতিমধ্যেই প্রথম ট্রাইমিস্টার (First Trimester) শেষ করেছেন এবং বেশ কিছুদিন ধরেই পরিবার-ঘনিষ্ঠদের সঙ্গে সুখবর ভাগ করছেন। খুব শীঘ্রই এই সুখবর অনুরাগীদের সঙ্গেও শেয়ার করবেন নায়িকা।

২০১৮ সালের মে মাসে বহুদিনের প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করেছিলেন সোনাম (Sonam Kapoor Wedding)। চার বছরের মাথায়, ২০২২ সালের অগস্টে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু (Sonam Kapoor Son Vayu)। সেই থেকেই মায়ের ভূমিকা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই বলিউড তারকা। আপাতত শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি সোনম-আনন্দের পক্ষ থেকে। তবে কাপুর পরিবারে (Kapoor Family) এবং ইন্ডাস্ট্রির অন্দরমহলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে সোনামের দ্বিতীয় প্রেগন্যান্সি (Second Pregnancy) নিয়ে।
আরও পড়ুন:Durga Puja Festival : দশমীর সিঁদুর খেলায় শাড়িতে লেগেছে দাগ? ঘরোয়া টিপসেই মিলবে সমাধান
ক্যারিয়ারের দিক থেকে সোনাম কাপুরকে (Sonam Kapoor Movies) খুব একটা বড়পর্দায় দেখা যায়নি দীর্ঘদিন। ‘জ়োয়া ফ্যাক্টর’ (The Zoya Factor) ছবির ছ’বছর পর, ২০২৩ সালে মুক্তি পাওয়া ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ (Blind Movie 2023) ছিল তার সর্বশেষ সিনেমা। তার পর থেকে তিনি পুরোপুরি মাতৃত্ব (Motherhood) নিয়েই ব্যস্ত রয়েছেন। ছোট্ট বায়ুর সঙ্গে সময় কাটাতেই বেশি আনন্দ খুঁজে পান সোনাম। সদ্য অগস্ট মাসেই বায়ু তিন বছরে পা দিয়েছে।

এখন আবারও মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নায়িকা। ফলে দায়িত্ব আরও বেড়ে গিয়েছে দ্বিগুণ। তবে মাতৃত্বের আনন্দ উপভোগ করার পাশাপাশি আবারও বড়পর্দায় ফিরতে চলেছেন সোনাম। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলা ছবি ‘ব্যাট্ল ফর বিট্টোরা’ (Battle for Bittora) ছবিতে তাকে দেখা যাবে মুখ্য চরিত্রে। সুতরাং একদিকে নতুন অতিথির আগমন, অন্যদিকে ফের অভিনয়ে ফেরা দুই দিকেই অনুরাগীদের মধ্যে বাড়ছে আগ্রহ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সব মিলিয়ে কাপুর পরিবারে (Kapoor Family News) এখন উৎসবের আমেজ আরও রঙিন হয়ে উঠেছে। ভক্তরা অপেক্ষায় রয়েছেন কবে সোনম-আনন্দ আনুষ্ঠানিকভাবে তাদের দ্বিতীয় সন্তানের সুখবর (Sonam Kapoor Second Baby News) সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন। নিশ্চিতভাবেই এই খুশির খবরে আবারও উচ্ছ্বাস ছড়াবে বলিউডে।
