Durga Puja Festival : দশমীর সিঁদুর খেলায় শাড়িতে লেগেছে দাগ? ঘরোয়া টিপসেই মিলবে সমাধান

অন্যান্য রূপচর্চা লাইফস্টাইল সংস্কৃতি

নিউজ পোল ব্যুরো:দুর্গাপুজোর (Durga Puja Festival) চারদিন ভরপুর আনন্দে কাটানোর পর আসে বিজয়া দশমী (Bijoya Dashami)। এদিন দেবী দুর্গাকে বরণ করে, শুরু হয় আনন্দঘন সিঁদুরখেলা (Sindoor Khela Tradition)। লাল সিঁদুর মাখামাখিতে মেতে ওঠেন সকলে। কিন্তু এই আনন্দের মাঝেই যদি সাধের শাড়িতে লেগে যায় সিঁদুরের (Sindoor Stain on Saree) দাগ, তখনই দুশ্চিন্তার ভাঁজ পড়ে কপালে। বিশেষ করে যদি শাড়িটি হয় সাদা (White Saree), তবে সমস্যাটা আরও বড় হয়ে দাঁড়ায়। তবে চিন্তা নেই, ঘরে বসেই সহজ কিছু ঘরোয়া উপায়ে দূর করতে পারেন এই দাগ।

প্রথম উপায় হলো ভিনিগার (Vinegar for Stain Removal)। একটি পাত্রে অল্প জল নিয়ে তাতে কয়েক ফোঁটা ভিনিগার মিশিয়ে নিন। এরপর শাড়ির যেই অংশে সিঁদুরের দাগ লেগেছে সেটি ওই জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। কয়েক মিনিট পর ভালো করে কাচলে দেখবেন দাগ অনেকটাই হালকা হয়ে গেছে। তারপর পুরো শাড়িটি জল দিয়ে ধুয়ে নিলে একেবারে পরিষ্কার হয়ে যাবে।

আরও পড়ুন:Weather update: পুজো শেষে নিম্নচাপের চোখরাঙানি, কবে থেকে উন্নতি আবহাওয়ার?

দ্বিতীয় উপায় শেভিং ক্রিম (Shaving Cream for Sindoor Stain)। শাড়ির দাগযুক্ত অংশে শেভিং ক্রিম লাগিয়ে একটি নরম শুকনো কাপড় দিয়ে হালকা হাতে ঘষতে থাকুন। কয়েকবার ঘষলেই দাগ প্রায় মিলিয়ে যাবে। তৃতীয় উপায় বরফ (Ice Cube Trick)। বরফ কিউব নিয়ে দাগের উপর বারবার ঘষে নিন। বরফের ঠান্ডা স্পর্শে সিঁদুর জমাট বেঁধে যায় এবং সহজেই আলগা হয়ে যায়।

চতুর্থ উপায় হ্যান্ড স্যানিটাইজার (Hand Sanitizer Stain Removal)। দাগের উপর স্যানিটাইজার স্প্রে করে একটি শুকনো কাপড়ে ঘষুন। স্যানিটাইজারের অ্যালকোহল দাগ দ্রুত হালকা করে দেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

যে উপায়ই ব্যবহার করুন না কেন, শেষে অবশ্যই শাড়িটি আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এতে দাগের পাশাপাশি রাসায়নিকের প্রভাব থেকেও বাঁচবে কাপড়। সুতরাং এবারের সিঁদুর খেলায় (Sindoor Khela 2025) দাগের ভয় নয়, থাক শুধু আনন্দের রং। ঘরোয়া এই টিপসগুলি মেনে চললে আপনার প্রিয় শাড়ি আবারও ফিরে পাবে আগের মতো সৌন্দর্য।