Weather update: পুজো শেষে নিম্নচাপের চোখরাঙানি, কবে থেকে উন্নতি আবহাওয়ার?

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: পুজোর শেষ দফায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ও গভীর নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গের আবহাওয়া এবার ব্যাপকভাবে পরিবর্তনের মুখে। বিশেষ করে দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলা (South Bengal Weather) ভারী বৃষ্টিতে ভাসতে পারে। কলকাতাসহ শহরগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (Thunderstorm) সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইতে পারে ৩০–৫০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া (Wind)। শুক্রবার অর্থাৎ একাদশীর দিন পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টি (Heavy Rain) হতে পারে। ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুর অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টি এবং ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। উপকূলবর্তী জেলা সমূহে দমকা হাওয়ার গতিবেগ প্রায় ৩০–৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন:Weather update:নবমীতে ঝড়-বৃষ্টির তাণ্ডব! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় সতর্কতা

দ্বাদশীর দিন, শনিবারেও বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। অন্য দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০–৪০ কিলোমিটার গতিবেগে। রবিবার রেড রোডে অনুষ্ঠিত হতে যাওয়া পুজো কার্নিভালের দিন (Cyclone, South Bengal Weather) তুলনামূলকভাবে আবহাওয়া কিছুটা স্থিতিশীল হতে পারে। রৌদ্রজ্জ্বল সকালের দিকে কোথাও কোথাও দেখা মিলবে, তবে আংশিকভাবে মেঘলা আকাশ এবং জলীয় বাষ্পের কারণে পরিবেশ ভ্যাপসা ও অস্বস্তিকর থাকতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

পুজোর আগের দিনগুলোতে আবহাওয়া মোটামুটি সহনীয় ছিল, তাই সাধারণ মানুষের আনন্দের ক্ষতি হয়নি। তবে মায়ের বিদায়ের আগে আবহাওয়ার পরিবর্তনের কারণে কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে। এবারের পুজোর বৃষ্টিও নিম্নচাপের সঙ্গে যুক্ত হয়ে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের পরিস্থিতিকে চ্যালেঞ্জিং করেছে। তাই প্যান্ডেল ভ্রমণ ও বাইরে বেরোনোর ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।