Kestopur : কেষ্টপুরে ডেলিভারি বয়কে সজোরে ধাক্কা বাসের, ঘটনাস্থলেই মৃত্যু যুবকের

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: শহরে ফের বাস দৌরাত্মের বলি ডেলিভারি বয়। কেষ্টপুর (Kestopur) ভিআইপিতে মন্মান্তিক পথ দুর্ঘটনা। ২১১ রুটের বাসের তলায় পড়ে গেলেন অনলাইন ডেলিভারি বয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বাগুইআটি থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ।

ঘটনাটি ঘটেছে সনিবার সাড়ে বারোটা নাগাদ। সূত্রের খবর, বাগুইহাটির দিক থেকে কেষ্টপুরের দিকে যাচ্ছিল ২১১ রুটের বাসটি। খড়িবাড়ি থেকে আহেরীটোলার দিকে যাচ্ছিল ঘাতক বাসটি। সেই সময় কেষ্টপুরের মোরে সাইকেল আরোহী ডেলিভারি বয় মেদিনীপুরের বাসিন্দা অমিত মান্নাকে ধাক্কা মারে ২১১ রুটের বাস। বাসের ধাক্কায় ডেলিভারি বয় ছিটকে গিয়ে পড়ে গাড়ির নিচে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত কর্তব্যরত ট্রাফিক পুলিশের আধিকারিকরা ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে যুবককে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহটিকে ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হবে ।

আরও পড়ুন : Rudra brigades : ভারতীয় সেনা হবে আরও শক্তিশালী, ‘অল আর্মস ব্রিগেড’-এর ঘোষণা সেনাপ্রধানের

ঘাতক গাড়িটিকে আটক করলেও চালক এবং কন্টাকটার পলাতক। এই ঘটনায় পথযাত্রীদের সুরক্ষা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গিয়েছে। কেষ্টপুরের (Kestopur) এই ঘটনা প্রথম নয়। এর আগেও বহুবার বাসের ধাক্কায় পথচারীদের মৃত্যু হয়েছে। হয়েছে বিক্ষোভও। যাত্রীরা বাসের গতি নিয়েও প্রশ্ন তুলেছে। বাস চালকদের সরকার বারে বারে সতর্ক করলেও কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানালেও সুরাহা মিলছে না। খালি হচ্ছে মায়ের কোল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT