বিধানসভায় ওবিসি বিল ঘিরে মহাযুদ্ধ! নতুন ওবিসি বিল রুখতে বিধানসভায় কড়া হুঁশিয়ারি নৌশাদ সিদ্দিকির!

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভার অন্দরে এবার ওবিসি (OBC) সংরক্ষণ ও আইন সংশোধন নিয়ে এক নজিরবিহীন রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেল। সোমবার অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ওবিসি আইনে পরিবর্তনের জন্য দুটি বিল পেশ করেন। সরকারের দাবি, এই পরিবর্তনের ফলে অনগ্রসর শ্রেণি কমিশনের ক্ষমতা আরও বাড়বে এবং ওবিসি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।

বিল পেশ হতেই বিরোধীদের তরফে শুরু হয় তীব্র আপত্তি। বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী অভিযোগ করেন, আগের সরকার যথাযথ আলোচনা ছাড়াই ওবিসি সংক্রান্ত আইন পাশ করেছিল। তাঁর দাবি, সেই সময় প্রকৃত অনগ্রসর মানুষের স্বার্থ ঠিকমতো রক্ষা করা হয়নি। অন্যদিকে, আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিও নতুন বিল নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, এই আইনের ফলে ওবিসি সংরক্ষণে বঞ্চনার আশঙ্কা তৈরি হতে পারে। তিনি বলেন, সংরক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং অন্যান্য রাজ্যের সফল মডেল বিবেচনা করা উচিত।

সরকার অবশ্য জানিয়েছে, এই বিলের মূল উদ্দেশ্য হল সংরক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করা। মানুষের অধিকার রক্ষা করতেই এই পরিবর্তন আনা হচ্ছে বলে সরকারের দাবি। এখন নজর বিধানসভার পরবর্তী আলোচনার দিকে।