‘দলবদল একটা ফ্যাশন’, পুরভোটের আগে দিলীপ ঘোষের মন্তব্যে রাজনৈতিক মহলে চর্চা

নিউজপোল ব্যুরো: পুরভোটের আগে রাজ্য রাজনীতিতে এখন অন্যতম আলোচনার বিষয় দলবদল। কোন দল কাকে প্রার্থী করবে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এরই মধ্যে দলবদল নিয়ে নিজের মত জানালেন দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য, ভোটের আগে দল পরিবর্তন করার প্রবণতা এখন অনেকটাই ফ্যাশনে পরিণত হয়েছে। দিলীপ ঘোষের কথায়, “ভোট এলে অনেকেই চায় দলবদল করতে। এটা একটা […]

Continue Reading

পুজো শেষ, এবার কলকাতা-হাওড়া দখলের লড়াই? লক্ষ্মীপুজোর আগেই বিজেপির মেগা বৈঠক, অক্টোবরেই কি ঘোষণা হবে প্রার্থী তালিকা!

নিউজপোল ব্যুরো: বাঙালির দুর্গাপুজো শেষ হতেই রাজ্যের রাজনীতিতে নতুন করে তৎপরতা বাড়ছে। এবার নজর আসন্ন পুরনির্বাচনের দিকে। সেই ভোটকে সামনে রেখে সংগঠন ও প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি জোরদার করতে চলেছে বিজেপি। বৃহস্পতিবার রাতে কলকাতায় আসার কথা বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের। শুক্রবার রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, সেখানে কলকাতা ও […]

Continue Reading

বাম নেত্রীই বিজেপি প্রার্থী শাখারভের আর্দশ, কে এই বাম নেত্রী?

নিউজপোল ব্যুরো:   বিজেপি প্রার্থী শাখারভ সরকারের মুখে বাম নেত্রী নন্দরানি ডলের নাম। রেজিনগর উপনির্বাচনের ভোটগণনার ট্রেন্ডে নিজের দলের ফল নিয়ে সন্তোষ প্রকাশ করতে গিয়ে নন্দরানিকে আদর্শ বলে উল্লেখ করেন তিনি। প্রশ্ন উঠছে, কেন এক বাম নেত্রীকেই নিজের আদর্শ বলে মানেন বিজেপি প্রার্থী? রাউন্ড এগানোর সাথে সাথে ব্যবধান বাড়িয়েছে বিজেপি প্রার্থী।৭০শতাংশ সংখ্যালঘু ভোটার থাকা সত্ত্বেও উল্লেখযোগ্য […]

Continue Reading

দুই কেন্দ্রেই গণনার অঙ্কে এগিয়ে বিজেপি! নন্দীগ্রামে হাসিরানি রথের ৩১ হাজারের বেশি ভোটের ব্যবধান, রেজিনগরে শাখারভ সরকারের অগ্রগতি

নিউজপোল ব্যুরো: উপনির্বাচনের ফল ঘিরে শুক্রবার সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি। নন্দীগ্রাম ও রেজিনগর—দুই কেন্দ্রের ভোটগণনায় প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি প্রার্থীরা। নন্দীগ্রামে হাসিরানি রথের ব্যবধান ৩১ হাজারের গণ্ডি পেরিয়েছে বলে গণনার আপডেটে জানানো হয়েছে। নন্দীগ্রামে চতুর্থ রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী হাসিরানি রথ ৩১,৫০৬ ভোটে এগিয়ে রয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এর আগে প্রথম […]

Continue Reading

স্টল বসানো নিয়ে তুমুল বচসা, সোনারপুরে CPIM-BJP সংঘর্ষে লাঠিচার্জ

নিউজপোল ব্যুরো:  স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আচমকাই বেঁধে গেল তুমুল উত্তেজনা! সোমবার রাতে CPIM ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সোনারপুরের রাজপুর-সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বারেন্দ্রপাড়া এলাকা। বচসা থেকে মুহূর্তেই পরিস্থিতি হাতাহাতি ও মারামারির আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় দু’পক্ষেরই কয়েকজন কর্মী আহত হয়েছেন […]

Continue Reading

নন্দীগ্রামে ভোটের শুরুতেই অশান্তির অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

নিউজপোল ব্যুরো: ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই একের পর এক অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। কংগ্রেস প্রার্থী মিলন প্রধান সকালেই স্ত্রী অর্পিতা প্রধানকে সঙ্গে নিয়ে কেন্দেমারির একটি বুথে ভোট দেন। এরপর বাড়ি না ফিরে একের পর এক বুথে ঘুরে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেন তিনি। সোনাচূড়ার জলপাই এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে। […]

Continue Reading

“বেশি ঘাঁটাঘাঁটি করবেন না, X-Ray প্লেট আর MRI দেখালে বাড়ি থেকেই বেরোতে পারবেন না!” — SSKM-এর চিঠি নিয়ে মমতাকে কড়া বার্তা শুভেন্দুর

নিউজপোল ব্যুরো: ২০২১ সালের নন্দীগ্রাম-কাণ্ডে পায়ের চোটের পুরনো মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আসা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী SSKM হাসপাতাল, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং স্বাস্থ্য দফতরের কাছে আইনি নোটিস পাঠিয়েছেন। অভিযোগ, তাঁর অনুমতি ছাড়া কীভাবে ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশ্যে এল, তার ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এই চিঠি নিয়েই […]

Continue Reading

পুজোর আগেই পড়ুয়াদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর! প্রথম বছর ১৭ হাজার, পরের বছর ১৬ হাজার— কারা পাবেন এই নতুন সুবিধা?

নিউজপোল ব্যুরো: পুজোর আগে নবান্ন থেকে একসঙ্গে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তফশিলি জাতি ও উপজাতির হস্টেলে থাকা পড়ুয়াদের খাবারের জন্য মাসিক বরাদ্দ বাড়ানো হয়েছে। আগে যেখানে ১৮০০ টাকা দেওয়া হত, অক্টোবর থেকে তা বেড়ে ৩৩০০ টাকা করা হয়েছে বলে জানানো হয়েছে। শুধু হস্টেল পড়ুয়ারাই নন, ছাত্রীদের জন্যও নতুন সুবিধার কথা জানানো হয়েছে। […]

Continue Reading

“কাকের” বাসা ছেড়ে এবার পদ্মের পাতায় “কোয়েল”! তৃণমূলের সাংসদ থেকে বিজেপির রাজ্যসভায় ফেরার পথে অভিনেত্রী

নিউজপোল ব্যুরো: তৃণমূলের রাজ্যসভা সাংসদ হিসেবে কয়েক মাস কাটতেই এবার শিবির বদলে পদ্মের টিকিটে ফের রাজ্যসভায় যাওয়ার পথে অভিনেত্রী কোয়েল মল্লিক। সাংসদ পদ থেকে ইস্তফা, তারপর বিজেপিতে যোগ—একেবারে নাটকীয় মোড়ে বদলে গেল তাঁর রাজনৈতিক ঠিকানা। অর্থাৎ তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই এবার বিজেপির প্রার্থী হিসেবে সংসদের উচ্চকক্ষে ফেরার পথে অভিনেত্রী-রাজনীতিক কোয়েল। বিজেপিতে […]

Continue Reading

নবান্নে ঢুকেছিলেন PMO অফিসার সেজে! সরকারি তথ্য চাওয়ার অভিযোগ, সন্দেহ হতেই চম্পট—দিল্লি থেকে গ্রেফতার আকাঙ্খা

নিউজপোল ব্যুরো: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে ঢুকে সরকারি তথ্য জানার চেষ্টা করার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করা হল আকাঙ্খা বিদ্যার্থী নামে এক মহিলাকে। পুলিশের দাবি, পরিচয় নিয়ে অসঙ্গতি ধরা পড়তেই সন্দেহ হয় নবান্নের পূর্ত দফতরের আধিকারিকদের। এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং শুরু হয় খোঁজ। হাওড়া সিটি পুলিশের বিশেষ দল দিল্লিতে […]

Continue Reading